ঘোষণা হয়ে গেল বহু প্রতীক্ষিত Flipkart-এর The Big Billion Days সেল ডেট, পাওয়া যাবে এই সব অসাধারণ বেনিফিট

অবশেষে ঘোষণা হয়ে গেল বহু প্রতীক্ষিত ফ্লিপকার্টের সেলের ডেট। Flipkart এর The Big Billion Days আসছে খুব শীঘ্রই। এবার ঘোষণা হয়ে গেল সেই সেলেরও। এই সেল চলবে অক্টোবরের 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত (আপডেট: পরিবর্তন আনা হয়েছে এই সেল ডেটে)। যেখানে দুর্দান্ত সমস্ত অফার পাওয়া যাবে প্রতিবারের মতোই এবারও।  

আপনি যদি এর মধ্যে বেশ কিছু প্রোডাক্ট নেওয়ার কথা ভাবছেন, তাহলে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন। শুধুমাত্র ফ্লিপকার্টই নয়, অ্যামাজনও নিয়ে আসছে তাদের সেল। যার মধ্যেও থাকবে স্পেশাল বেনিফিট। 

Flipkart The Big Billion Days সেল চলবে অক্টোবরের 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত

ফ্লিপকার্টের The Big Billion Days সেলে একগুচ্ছ নতুন নতুন স্মার্টফোনের বিক্রি শুরু হবে। আর আগামী কয়েকদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে এই সমস্ত স্মার্টফোন গুলো। এই বিষয়ে আপনাকে আগেই জানিয়েছি আমরা। 

আর এই সমস্ত স্মার্টফোনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ফ্লিপকার্ট ইউজাররা। শুধু মাত্র এখানেই শেষ নয়, আপনার কাছে যদি অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে অথবা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। 

জেনেনিন : সাবধান! ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করলে এই কাজগুলি কখনই করবেন না, সচেতন থাকুন আর কষ্টার্জিত টাকা লোপাট হয়ে যাওয়া আটকান

তারি সাথে এই সেল চলাকালীন পেটিএম ওয়ালেট এবং ইউপিআই ব্যবহার করে আপনি যদি প্রেমেন্ট করেন, তাহলে ভালোই ডিসকাউন্ট পেয়ে যাবেন। EMI এর সুবিধা পাবেন। থাকবে বিশেষ বিশেষ ব্যাংকের ক্ষেত্রে NO COST EMI-এর সুবিধা। পেয়ে যাবেন Flipkart Pay Later-এর সুবিধাও। 

আর এই প্রথমবার রাখা হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে থিম এর গিফট কার্ডও। আপনি যদি আপনার প্রিয়জনকে কিছু গিফট দিতে চান, অথচ কি গিফট দেবেন তা ঠিক করে উঠতে পারছেন না। সেক্ষেত্রে এই গিফট কার্ড আপনার প্রচন্ড রকম কাজে দেবে। সমস্ত কিছু মিলিয়ে সেলের আসর জমজমাট। এবার অপেক্ষা শুধু সেই দিনের।