Zhiyun India সম্প্রতি ভারতে দুটি নতুন গিম্বল লঞ্চ করেছে। যার একটি Zhiyun Smooth Q3 এবং অন্যটি Weebill 2 গিম্বল। স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে Smooth Q3 তৈরি করাা হয়েছ। একই সঙ্গে DSLR ব্যবহারকারীদের সুবিধার্থে নির্মিত হয়েছে Weebill 2। চলুন জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন কেমন রয়েছে।
Zhiyun Smooth Q3 স্পেসিফিকেশন
এটি একটি Rotatable Three-Axis Gimbal। এর মধ্যে আপনি পেয়ে যাবেন 4,300K Warm-Toned Integrated Fill Light। একই সঙ্গে পাবেন 3 টি Brightness Adjustment লেভেল। এরই পাশাপাশি আপনি পেয়ে যাবেন Touch Button Control যার মাধ্যমে আপনি এটি 180-Degree রোটেড করতে পারবেন।
এটিতে আরও পাবেন Gesture Controls এবং Smart Follow 3.0 Object Tracking ফিচারস। এরই সাথে রয়েছে Instant Dolly Zoom এবং Magic Clone Panorama সুবিধা। Android এবং iPhone ব্যবহারকারীর এটি নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। এটি চার্জ হতে সময় লাগে 3 ঘন্টা। একটিমাত্র চার্জে এটি আপনি 15 ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
Zhiyun Weebill 2 স্পেসিফিকেশন
এর মধ্যে আপনি পেয়ে যাবেন 2.88-Inch Color HD Touchscreen। একই সাথে পাবেন Full Camera Control সুবিধা। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে আপনি টাচস্ক্রিন মাধ্যমে One-Touch Smart Follow, Timelapse এবং Gesture Control অ্যাক্সেস করতে পারবেন।
এটি Mirrorless এবং DSLR ক্যামেরা এবং লেন্স ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। যেমন Sony A7S3 24-70 F2.8, Lumix S5 + 24-105 F4, Canon R6 + 15-35 F2.8, Nikon 6II + 24-70 F4, এবং Fujifilm X – H1+ 16- 55 F2.8। এটি চার্জ হতে সময় লাগে 1.6 ঘন্টা। সম্পূর্ণ চার্জে এটি 9 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
দাম কত রাখা হয়েছে?
চলুন এবার প্রোডাক্ট গুলির দামের ব্যাপারে জেনে নেওয়া যাক। ভারতের বাজারে Zhiyun Smooth Q3 দাম রাখা হয়েছে 9,000 টাকা। একই সাথে Zhiyun Smooth Q3 Combo জন্য আপনাকে খরচ করতে হবে 10,500 টাকা।
অন্যদিকে Weebill 2 এর দাম 49,000 টাকা। এছাড়াও Weebill 2 Combo দাম রাখা হয়েছে 59,000 টাকা। একই সাথে Weebill 2 Pro আপনি পেয়ে যাবেন 75,000 টাকায়।
উল্লেখিত প্রোডাক্ট গুলি গ্রাহকরা Amazon India এবং Flipkart-এর মাধ্যমে কিনে নিতে পারবেন। এখন দেখার বিষয় প্রোডাক্ট গুলি গ্রাহকদের মনে কতটুকু জায়গা করে নেয়। কেমন লাগলো এই প্রোডাক্ট আপনার? তা আমাদের জানাতে ভুলবেন না।

