গুগল (Google)-এর অধীনে থাকা বিশ্বের জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম ইউটিউব (YouTube) কে আমরা প্রতিনিয়ত নানান নতুন ফিচার নিয়ে আসছে দেখি। এই ফিচার গুলো সমস্ত ইউজারদের এবং তারই সাথে কন্টেন্ট ক্রিয়েটরদের দারুন সব বেনিফিট প্রদান করে। এবার এই রকমই এক দারুন ফিচার নিয়ে চলে এল ইউটিউব। আর এই ফিচারের নাম নিউ টু ইউ (New to You)।
YouTube নিয়ে এল New to You ফিচার
ইউটিউব এর এই নতুন ফিচারের সাহায্যে এবার থেকে ডেক্সটপ, মোবাইল, এমনকি টিভির মধ্যেও ইউটিউবে আমরা নতুন ট্যাব পেয়ে যাব। যে ট্যাবের নাম রাখা হচ্ছে নিউ টু ইউ (New to You)। এই ট্যাবে শুধুমাত্র আপনি যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সেই চ্যানেল গুলোই নয়, নতুন নতুন ক্রিয়েটরদের খুঁজে পেতে সাহায্য করবে ইউটিউব। আপনাকে এমন কোন ক্রিয়েটরদের ভিডিও এনে দেওয়া হবে, হয়তো সেই ধরনের ভিডিও আপনি দেখেন, কিন্তু তাদের ভিডিও দেখেন না। এই ধরণের কনটেন্ট খুব সহজেই খুঁজে পাবেন আপনি এই ট্যাবের মধ্যেই।
আপনার স্বাদের বা পছন্দের ভিডিও গুলোর মতই এখানেও নতুন নতুন ক্রিয়েটরের ভিডিও দেখতে পাবেন আপনি। অর্থাৎ আপনার জন্যই পার্সোনালাইজড করে দারুন সব ভিডিও New to You ট্যাবের মধ্যে ইউটিউব নিয়ে চলে আসবে। এই বিষয়ে বলতে গিয়ে ইউটিউব তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে যে বহুদিন ধরেই এই নতুন ফিচারের দাবি উঠে আসছিল। সেই জন্যই তারা এই নতুন ট্যাব নিয়ে আসছে।
এখানে ভিউয়ার্সরাও নতুন ধরনের কনটেন্ট এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের খুঁজে পাবেন। আর তার সাথে ক্রিয়েটররাও নতুন ধরনের অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ একথা নিঃসন্দেহে বলা যায় এই নতুন ফিচারের ফলে ইউটিউব ক্রিয়েটরদের যেমন লাভ হবে, তেমনই ইউটিউব ভিউয়ার্সরাও লাভবান হবেন।
জেনেনিন : কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়ে গেছে? অবশ্যই জেনেনিয়ে সচেতন থাকুন
কবে থেকে পাওয়া যাবে এই নতুন ফিচার?
টেকক্রাঞ্চের থেকে পাওয়া এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ইতিমধ্যেই ইউটিউব এই ফিচার সকলের জন্য রোল আউট করা শুরু করে দিয়েছে। তাই আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি কে আপডেট করে দেখুন। এই ফিচার পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন তাহলে চিন্তার কোন কারণ নেই। খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন এই ফিচারটি।
কেমন লাগলো ইউটিউব এর এই নতুন ফিচার আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

