ইউটিউব (YouTube) আমরা এখন প্রতিদিনই ব্যবহার করে থাকি যেকোনো টিউটিরিয়াল থেকে শুরু করে মজার যেকোন ভিডিও। পড়াশোনা থেকে শুরু করে টাইম পাস, সমস্ত কিছুই আমাদের হাতের নাগালে এনে দিয়েছে ইউটিউব অ্যাপ্লিকেশন। সহজ করে দিয়েছে অনেক কিছুই। এবারেই ইউটিউব অ্যাপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ এক নতুন ফিচার নিয়ে চলে এলো ইউটিউব।
YouTube Application-এ এই নতুন Translate ফিচারটি খেয়াল করেছেন?
এতদিন পর্যন্ত ইউটিউব ভিডিওতে যে সমস্ত কমেন্টস করা হতো সেই কমেন্টগুলো ট্রান্সলেশন এর কোন ব্যবস্থা ছিলনা। এবার এন্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য এই ফিচারটি কেই রোল আউট করে দিয়েছে ইউটিউব। ইউটিউব ওয়েবের (YouTube Web) জন্য এই ফিচার এখনও নিয়ে আসা হয়নি এখন। তবে খুব শীঘ্রই নিয়ে আসা হবে সেখানেও এমনটাই মনে করা হচ্ছে।
এবার ইউটিউবে কমেন্ট 100 টি ভাষায় ট্রান্সলেট করে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, এই দুটি প্লাটফর্মে YouTube App-এ ইংরেজি ছাড়া অন্য ভাষায় এখন কমেন্ট থাকলে সেই কমেন্টের নিচে দেওয়া ট্রান্সলেট বাটনটিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হয়ে যাবে সেই কমেন্ট।
জেনেনিন : কিভাবে ডেস্কটপ ও স্মার্টফোনের গুগল সার্চে Dark Theme এনেবেল করবেন? অবশ্যই জেনেনিন আর চোখের যত্ন নিন
তাই এবার থেকে আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ (Default Language) হিসেবে যে ল্যাঙ্গুয়েজ সেট করা রয়েছে ইউটিউব অ্যাপ্লিকেশনে, সেই ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোন ল্যাঙ্গুয়েজ থেকে কমেন্ট করা হলে তার নিচে ট্রান্সলেট (Translate) অপশন দেখতে পেয়ে যাবেন। সেই ট্রান্সলেট অপশনে ক্লিক করলেই অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে সেটি।
ইউটিউব জানাচ্ছে এই নতুন ফিচারের ফলে ইউটিউব ক্রিয়েটর থেকে শুরু করে ভিউয়ারদের মধ্যে আরও সহজ-সরল ভাবে যোগাযোগ স্থাপন সম্পন্ন হবে।ভাষা কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না কারও কাছেই। ফলস্বরূপ ইউটিউব এর গ্রহণযোগ্যতা আরো বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। আপনি যদি এই ফিচার এখনো পর্যন্ত ব্যবহার করে থাকেন এখনই ব্যবহার করে দেখুন। খুবই ভালো লাগবে আপনারও।

