iPhone ইউজার? আপনার মোটরবাইক থেকে ক্ষতি হতে পারে আপনার প্রিয় ফোনটির, এখনই সাবধান হয়ে যান, বিজ্ঞপ্তি জারি করল Apple

আমরা আইফোন (iPhone) প্রচন্ড রকম ভাবে ভালোবাসি এবং আইফোনের প্রতি আলাদা আকর্ষণ প্রায় সকলেরই থাকে। তার সাথে আমরা অনেকেই বাইক রাইড করতেও পছন্দ করি। এই পরিস্থিতিতে স্মার্টফোনকে বাইকে এটাচ করে নিয়ে লোকেশন ট্র্যাক করতে সুবিধা হয় সকলেরই। এবং অনেকেই এই কাজে নিজেদের আইফোন কে ব্যবহার করেন। এবার এই বিষয়ে সচেতন করে বিজ্ঞপ্তি জারি করল অ্যাপল। 

iPhone নিয়ে বাইক রাইডে যান? সচেতন থাকুন

অ্যাপেল (Apple) জানাচ্ছে এইভাবে বাইকের সাথে আইফোন অ্যাটাচ করে রাখলে যে হাই ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন আইফোনকে ফেস করতে হয়, সেটা আইফোনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিশেষত আইফোনের ক্যামেরার যে অপটিক্যাল ইমেজ স্টেবিইলাইজেশন (Optical Image Stabilization) থাকে তার জন্য মারাত্মক ক্ষতিকর।

জেনেনিন : এমুলেটরে Battlegrounds Mobile India খেলতে চান? কবে আসবে এমুলেটর সাপোর্ট? উত্তর দিল Krafton

আপনি যদি দীর্ঘসময়ের জন্য এইভাবে হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনের সংস্পর্শে আপনার আইফোনকে রাখেন, তাহলে এই অপটিক্যাল ইমেজ স্টেবিইলাইজেশন এর মারাত্মক ক্ষতি হয়ে গিয়ে স্মার্টফোনের ক্যামেরার স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটে যায়। একথা আর বলার প্রয়োজন নেই যে হাইপাওয়ার এর মোটরসাইকেল গুলোতে যে ভাইব্রেশন সৃষ্টি হয় বেশিই।

Apple জানাচ্ছে সেই ভাইব্রেশন বাইকের চেসিস এবং হ্যান্ডেলের দ্বারা প্রবাহিত হয়ে গিয়ে সেখানে এটাচ করে রাখা আইফোনের ক্ষতি করে দেয়। তাই অবশ্যই এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। অবশ্যই আর্টিকেলটি কে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন কাজ যদি কেউ করে থাকেন তাকে সচেতন করে দিন। 

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও আমরা দেখেছিলাম Apple তাদের নির্দিষ্ট কিছু ডিভাইসকে পেসমেকার যুক্ত কোনো ব্যক্তির থেকে দূরে রাখতে নির্দেশিকা জারি করেছিল। তারপর আবার এই বিজ্ঞপ্তি জারি করলো তারা। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই জানাতে ভুলবেন না। 

সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।