আমরা জানি কয়েক মাস আগেই চিনে লঞ্চ হয়েছে Xiaomi TWS 3 Pro Earbuds। সম্প্রতি Tipster Mukul Sharma জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে এই TWS 3 Pro Earbuds। ইতিমধ্যে 91Mobiles-এর ম্যাধমে Earbuds গুলির স্পেসিফিকেশন্স এবং দাম জানা সম্ভব হয়েছে।
Xiaomi TWS 3 Pro স্পেসিফিকেশন্স কেমন?
এই Earbuds-এ থাকছে Active Noise Cancellation সুবিধা। এটি মিউজিক উপভোগের সময় বাইরের উৎপন্ন 40db পর্যন্ত শব্দ প্রতিরোধ করতে সক্ষম। একইসাথে এর মধ্যে রয়েছে LDHC 4.0 Codec ফিচার্স।
জানা গেছে ডিভাইসটিতে AirPods Pro-এর মতোই ডিজাইন দেখতে পাবো আমরা। এতে ব্যবহৃত ব্যাটারি ANC On রাখার ক্ষেত্রে 6 ঘন্টা মিউজিক প্লেব্যাকের সুবিধা দেয়। এছাড়াও চার্জিং কেস এর সাথে পাবেন দীর্ঘ 21 ঘণ্টার ব্যাটারি লাইফ। চলুন জেনে নেওয়া যাক দামের ব্যাপারে।
দাম কত রাখা হয়েছে?
ভারতের বাজারে প্রোডাক্ট এর দাম কত হবে তা এখনো জানা যায়নি। তবে যেহুতু চিনে Xiaomi TWS 3 Pro দাম ছিলো CNY 699 তাই আমরা আশা রাখতে পারি এর দাম হতে পারে ইন্ডিয়ান রুপিতে প্রায় 8,150 টাকার কাছাকাছি।
কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?
এই Earbuds তিনটি কালার ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। যার মধ্যে থাকছে Black, White এবং Deep Forest Green।
লঞ্চ Date কবে?
সূত্র মারফত জানা গেছে এটি আমাদের দেশে সম্ভাব্য ডিসেম্বর বা পরের বছরের জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে।
গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে

