আজ রয়েছে Xiaomi Smarter Living Event 2022, এক গুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে! কি কি প্রোডাক্ট আসছে জেনে নিন লঞ্চের আগেই

আজই রয়েছে বহু প্রতীক্ষিত Xiaomi Smarter Living Event 2022 এবং এই ইভেন্টটা শাওমি লাইভ স্ট্রিম করবে তাদের ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে। জানা যাচ্ছে মিনিমাম ছয়টা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে শাওমি। জেনে নেব কোন কোন নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে এই ইভেন্টে।

আজ রয়েছে Xiaomi Smarter Living Event 2022

Xiaomi Smarter Living Event 2022 নিয়ে ইতিমধ্যেই আমরা প্রচন্ড রকমের এক্সাইটেড। আজ দুপুর 12 টা থেকে এই ইভেন্ট শুরু হবে এবং শাওমি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং তার সাথে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লাইভ স্ট্রিম করবে এই ইভেন্টকে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে শাওমি। 

1। আজই লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত Mi Band 6। চীনে আগেই লঞ্চ হয়ে গিয়েছিল এটি। এই ডিভাইসের মধ্যে 1.56 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তার সাথে একগুচ্ছ ফিচার্স থাকছে ফিটনেস জার্নিকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য। থাকছে ওয়াটার রেসিস্টেন্ট এর সুবিধাও। 

2। এরপরে যে প্রোডাক্ট নিয়ে আমরা অত্যন্ত এক্সাইটেড তা Mi Notebooks। মনে করা হচ্ছে এটা হতে চলেছে 16:10 এসপেক্ট রেসিওর সাথে। থাকবে ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেটালিক বডি ডিজাইন। থাকতে পারে Intel এর 11th Gen প্রসেসর।  

3। মি সিকিউরিটি ক্যামেরা লঞ্চ করা হবে এদেরই সাথে। যার মধ্যে নিঃসন্দেহে আরো ভালো ভিডিও কোয়ালিটি পাব আমরা। তার সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকবে। এমনটাই মনে করা হচ্ছে। 

4। এছাড়াও আসছে Mi TV 5X। Mi TV 4X লাইনআপ লঞ্চ হয়ে গিয়েছিল আগেই। এবার তার সকসেসর এই Mi TV 5X লঞ্চ করা হবে। এই Mi TV 5X দুর্দান্ত সমস্ত স্পেসিফিকেশনস নিয়েই আসবে। মনে করা হচ্ছে এর মধ্যে Dolby Atmos এবং Dolby Vision সাপোর্ট থাকবে প্রথম থেকেই। 

জেনেনিন : সুখবর! এবার WhatsApp-এর মাধ্যমেও বুক করতে পারবেন ভ্যাকসিন স্লট, খুবই সহজে

5। এই ইভেন্টে Mi তাদের নতুন Shoes লঞ্চ করবে। এমনটাই জানতে পারা যাচ্ছে। ফিটনেস এনথুসিয়াস্টদের জন্য দুর্দান্ত হয় এই এই Shoes। দেখা যাক এবার এর সত্যে নতুন কি সুবিধা নিয়ে আসে শাওমি।

6। লঞ্চ করা হবে Mi Router-ও। এই বিষয়ে অনেক কিছু টিস করছে Xiaomi। এই রাউটারে ইন্টার্নাল ফ্যান থাকতে পারে। 

সমস্ত কিছু মিলিয়ে এই ইভেন্ট নিয়ে শাওমি লাভাররা রীতিমতো এক্সাইটেড। তাই আপনিও যদি চান এই ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে তাহলে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ঠিক দুপুর 12 টা থেকে শুরু হবে এই ইভেন্ট। উপরিউক্ত প্রোডাক্ট গুলির মধ্যে কোনটি নিয়ে আপনি এক্সাইটেড? জানাতে ভুলবেন না।