একগুচ্ছ অসাধারণ নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে আমাদের দেশে। সম্প্রতি কিছুদিন পরেই শুরু হতে চলেছে Xiaomi Smarter Living 2022 India Event। এই ইভেন্টের মাধ্যমে অসাধারণ সমস্ত নতুন প্রোডাক্টের সাথে Xiaomi সংস্থা তাদের গ্রাহকদের পরিচয় করাতে চলেছে। জানা গেছে ইভেন্টটি 22 আগস্ট দুপুর 12 টায় অনুষ্ঠিত হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন নতুন প্রোডাক্ট আমরা পেতে চলেছি।
Xiaomi Smarter Living 2022 Event-এ পাওয়া যাবে বহুপ্রতিক্ষিত কিছু প্রোডাক্টস
প্রথমত সংস্থা এই ইভেন্টে আনতে চলেছে নতুন টেকনোলজি বিশিষ্ট উন্নত মানের Television Set এবং একটি Mi Notebook। যা নিঃসন্দেহে খুবই ভালো খবর। একইসাথে সংস্থা লঞ্চ করতে চলেছে New Truly Wireless Earbuds। অর্থাৎ এই কথা পরিষ্কার যে সংস্থা তার Mi True Wireless পরিসীমা প্রসারিত করবে।
আমরা জানি এই বছরের এপ্রিল মাসে Mi Robot Vacuum Mop-P লঞ্চ করা হয়েছিল আমাদের দেশে। সম্প্রতি গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করেই ভারতের বাজারে আসতে চলেছে আরো এক অসাধারণ আপগ্রেড মডেলের নতুন Robot Vacuum Cleaner। যা এই ইভেন্টেই ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
এখানেই শেষ নয় আরও থাকছে একটি নতুন Power Bank। একই সাথে ব্যাকলিট কীবোর্ড সহ একটি নতুন Mi Notebook মডেল টিজ করা হয়েছে যা এই ইভেন্টে লঞ্চ হবে। তার মধ্যে থাকবে ওয়েবক্যাম ও। যা প্রথমে লঞ্চ হওয়া Mi Notebook মডেলে ছিল না। অর্থাৎ একগুচ্ছ চমক সংস্থা গ্রাহকদের উদ্দেশ্যে রাখতে চলেছে।
Launch Event নিয়ে ইতিমধ্যেই দুটি Post সংস্থার তরফ থেকে আমরা পেয়েছি। Xiaomi সম্ভবত আগামী দিনে Smarter Living 2022 ইভেন্টে লঞ্চ হওয়া ডিভাইসগুলির নাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে আরও স্পষ্ট তথ্য আমাদের জানাবে।
আর এই ইভেন্টেই খুব সম্ভবত আমরা পেতে চলেছি Mi Band 6। যার মধ্যেও থাকবে দুর্দান্ত স্পেসিফিকেশন্স। এই প্রোডাক্টের জন্যও অপেক্ষায় থাকবো আমরা। সমস্ত কিছু মিলিয়ে Xiaomi-র এই ইভেন্ট নিয়ে রীতিমতো এক্সাইটেড দেশের মি লাভাররা। এই ইভেন্টেই হতে চলেছে অনেক অপেক্ষার অবসান।
এই ইভেন্টের কোন প্রোডাক্টের জন্য আপনি এক্সাইটেড? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

