সম্প্রতি টিপস্টার পান্ডা একটি পোস্টার টিজ করেছেন যেখানে দেখা যাচ্ছে খুব শীঘ্রই লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে Xiaomi 12 সিরিজের Vanilla Xiaomi 12, Xiaomi 12X এবং Xiaomi 12 Pro তিনটি অসাধারণ স্মার্টফোন। ইতিমধ্যেই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট ফাঁস হয়েছে।
Xiaomi 12 সিরিজ স্মার্টফোন স্পেসিফিকেশন্স কেমন?
এই সিরিজের স্মার্টফোনে থাকছে 6.28-Inch Full HD+ Screen। একই সাথে রয়েছে 120Hz Refresh Rate। তারই সাথে ইনক্লুড থাকছে Dolby Vision, Display Mate A+ Rating এবং HDR10+ সুবিধা। স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 1 SoC দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে।
এরই পাশাপাশি পাওয়া যাবে OIS সাপোর্ট সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম। যেখানে রয়েছে 50MP Main Sensor, 13MP Ultrawide Camera এবং 3x Optical Zoom বিশিষ্ট Telephoto Camera। এছাড়াও পাবেন পুরো 30x Digital Zoom সুবিধাও।
এখানেই শেষ নয় পাবেন 4500mAh ব্যাটারি। আরও থাকছে 67W Wired Charging এবং 30W Wireless Charging সিস্টেম। একই সঙ্গে রয়েছে IR Blaster, NFC, Wi-Fi 6E, Bluetooth 5.2, 5G, X-axis Linear Motor। স্মার্টফোনগুলি Android 12- MIUI 13 উপর নির্ভর করে তৈরি করা হয়েছে।
দাম কত হতে চলেছে?
Xiaomi 12 সিরিজ তিনটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। যেখানে 8GB + 128GB ভেরিয়েন্টের দাম CNY 3699 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 43,700 টাকা। একই সাথে 8GB + 256GB জন্য খরচ করতে হবে CNY 3999 অর্থাৎ আমাদের দেশে যা প্রায় 47,200 টাকার কাছাকাছি। এছাড়াও 12GB + 256GB মডেলের দাম নির্ধারণ করা হয়েছে CNY 4,399 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে যা 52,000 টাকার আশেপাশে।
লঞ্চ Date কবে?
Xiaomi 12 সিরিজ লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। শোনা যাচ্ছে আগামী 28 শে ডিসেম্বর চিনা দেশে লঞ্চ হতে চলেছে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন।ভারতের বাজারে স্মার্টফোনগুলো কবে উপলব্ধ হবে তা সংস্থার তরফ থেকে এখনো অবধি জানানো হয়নি। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনার মতামত কি? তা অবশ্যই জানাতে ভুলবেন।

