আজই লঞ্চ হবে Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোন, জেনেনিন লঞ্চ টাইম, এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স এবং দাম

অবশেষে আজই ভারতে লঞ্চ হবে Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনটি। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। ইতিমধ্যেই স্মার্টফোনটির যাবতীয় তথ্য জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

কখন লঞ্চ হবে Xiaomi 11 Lite NE 5G?

Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনটি আজ ভারতে ঠিক দুপুর 12 টায় লঞ্চ হবে। জানা গেছে স্মার্টফোনটি কোম্পানির ইউটিউব চ্যানেলে লাইভ-স্ট্রিমের ম্যাধমে সকলের সামনে আসবে। নিচের দেওয়া ইউটিউব ভিডিওতে ক্লিক করে Notification On করেও রাখতে পারবেন। চলুন এবার জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশন্স সম্বন্ধে।

Xiaomi 11 Lite NE 5G স্পেসিফিকেশন্স 

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 2,400 X 1080 Pixel রেজোলিউশন যুক্ত 6.55-Inch FHD+ AMOLED Display। একই সাথে পেয়ে যাবেন Dolby Vision, HDR10+, Punch-Hole Cutout, 240Hz Touch Sampling Rate এবং 90Hz Refresh Rate। 

এছাড়াও রয়েছে Adreno 670 GPU বিশিষ্ট Qualcomm Snapdragon 778G Chipset। স্মার্টফোনটি তিনটে স্টোরেজ ভেরিয়েন্টে আমাদের দেশে উপলব্ধ হতে চলেছে যার মধ্যে থাকছে 6GB + 128GB, 8GB + 128GB and 8GB + 256GB মডেল। একই সাথে Android 11-Based MIUI 12.5 উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। 

জেনেনিন : Free Fire Max খেলতে গিয়ে সমস্যা হচ্ছে? রিওয়ার্ডস পাচ্ছেন না? জেনেনিন কারণ ও সমাধান

আরও রয়েছে 4,250mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং এর সুবিধা। এরই পাশাপাশি আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যেখানে রয়েছে 64MP Primary Sensor, 8MP Ultra-Wide-Angle Lens এবং 5MP Tele-Macro Sensor। সেলফি এবং ভিডিও তোলার জন্য থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা। 

এখানেই শেষ নয় রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.2, GPS, Dual Speaker এবং USB Type-C Port। স্মার্টফোনের ওজন 158 গ্রাম এবং পরিমাপ 6.81mm। আরও পাবেন In-Display Fingerprint Sensor।

দাম কত হতে চলেছে?

স্মার্টফোনটির সঠিক দাম জানা না গেলেও ভারতে Xiaomi 11 Lite NE 5G এর দাম 6GB + 128GB স্টোরেজ মডেলের জন্য হতে পারে 21,999 টাকা। তবে লঞ্চ ইভেন্টেই আমরা এর সঠিক দাম জানতে পারবো। স্মার্টফোনটি Amazon India এবং Xiaomi Online Store থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এই নতুন স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।