Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনটি মাত্র 6.81mm স্লিম। এবং তার সাথে এর ওজন মাত্র 158 গ্রাম। এটা এখনো পর্যন্ত সব থেকে পাতলা এবং হালকা 5G স্মার্টফোন।
Xiaomi 11 Lite NE 5G স্পেসিফিকেশন্স
প্রথমেই দেখে নেওয়া যাক ডিসপ্লের ব্যাপারে। রয়েছে 6.55 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। এর রেজোলিউশন 1080X2400 এর।পাওয়া যাবে Dolby Vision ও HDR10+ সার্টিফিকেশন। রয়েছে 90Hz এর রিফ্রেশ রেট ও 240Hz এর Touch Sampling Rate।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 778 5G প্রসেসর। যার মধ্যে 12 ব্যান্ডস গ্লোবাল 5G সাপোর্ট পাওয়া যাবে। ফাইভ-জি লাভারদের জন্য এটা অত্যন্তই খুশির খবর। এর মধ্যে পাওয়া যাবে বিল্ট ইন NFC যা কন্টাক্টলেস পেমেন্ট থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু সুবিধা প্রদান করবে।
ক্যামেরা হিসেবে স্মার্টফোনটি তে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। রয়েছে 64 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা। তার সাথে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা।
জেনেনিন : Free Fire Max খেলতে গিয়ে সমস্যা হচ্ছে? রিওয়ার্ডস পাচ্ছেন না? জেনেনিন কারণ ও সমাধান
আর শাওমি ক্লেইম করছে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তার সাথে চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে। আউট অব দ্য বক্স পাওয়া যাবে Android 11-এর উপর ভিত্তি করে করা MIUI 12.5।
স্মার্টফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে 4250mAh-এর ব্যাটারি। যেটা সাপোর্ট করে 33W-এর ফাস্ট চার্জিং। আর এই চার্জার ব্যবহার করে 0 থেকে 50 পার্সেন্ট চার্জ করে নেওয়া যাবে মাত্র কুড়ি মিনিটের মধ্যে। এছাড়াও রয়েছে USB Type C চারজিং পোর্ট, ফেস আনলকের সুবিধা ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
Xiaomi 11 Lite NE 5G-এর দাম
Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথে লঞ্চ করা হয়েছে। একটা 6GB-128GB ভেরিয়েন্ট। অপরটি 8GB-128GB ভেরিয়েন্ট। 6GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 26,999 টাকা। আর তার সাথে 8GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 28,999 টাকা।
চারটি কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে। সেগুলি হল- Diamond Dazzle, Tuscany Coral, Vynl Black আর Jazz Blue। অক্টোবর 2 তারিখ থেকে এই স্মার্টফোনটি MI এর অফিশিয়াল স্টোর, এমআই হোম স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনতে পাওয়া যাবে।
থাকছে বেশ কিছু অফারের সুবিধাও। আসছে শাওমির দিওয়ালি সেল। এই সেল উপলক্ষে অক্টোবরের 2 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখের মধ্যে এই স্মার্টফোনের 6GB-128GB ভেরিয়েন্ট কিনতে পাওয়া যাবে 23,499 টাকা দিয়ে। আর 8GB-128GB ভেরিয়েন্ট কিনতে পাওয়া যাবে 25,499 টাকা দিয়ে।

