WhatsApp নিয়ে আসছে Delete for Everyone সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেট, এবার থাকবেনা কোনো বাধা

হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিশ্বের বহুল ব্যবহৃত ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্ম গুলির মধ্যে অন্যতম। ফেসবুকের (বর্তমানে Meta-র) মালিকাধীনে থাকা এই ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির মধ্যে দিনের-পর-দিন একের পর এক নতুন নতুন ফিচার যোগ করেই চলেছে তারা। এই ফিচার গুলো আমাদের নিত্য নতুন সুবিধা প্রদান করে চলেছে। তবে এবার একটা ফিচার যোগ হতে চলেছে যেটা খুবই ইন্টারেস্টিং। আর অনেকেই চাইতেন এই ফিচার।  

WhatsApp নিয়ে আসছে Delete for Everyone সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেট

খুব শীঘ্রই ডিলিট ফর এভরিওয়ান (Delete for Everyone)-এর টাইম লিমিটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মধ্যে গুরুত্বপূর্ণ অপসান হল এই ডিলিট ফর এভরিওয়ান। কোন সময় ভুল করে পাঠানো মেসেজ যদি আমাদের ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে এই ডিলিট ফর এভরিওয়ান ফিচারটা লাইফ সেভার হয়ে দাঁড়ায়।  

2018 সালে এই ফিচারটি ইন্ট্রোডিউস করেছিল হোয়াটসঅ্যাপ। এর মধ্যে একটা টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছিল। এই টাইম লিমিটের মধ্যেই সকলের কাছ থেকে মেসেজ ডিলিট করা সম্ভবপর হতো। এই টাইম লিমিট ছিল 68 মিনিট 16 সেকেন্ড। WABetaInfo-র কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এইবার সেই নিয়মে বড়োসড়ো পরিবর্তন হতে চলেছে।  

জেনেনিন : আসছে Electric Vehicle এর জন্য সুটকেস সাইজের পাওয়ার ব্যাংক, নাম ZipCharge Go, ইলেক্ট্রিক গাড়ির চার্জ শেষ হলেও চিন্তা নেই

হোয়াটসঅ্যাপ এর উপর সব সময় পর্যবেক্ষণ চালিয়ে WABetaInfo এমনই এক ফিচার লক্ষ্য করেছে। যেখানে দেখা যাচ্ছে মেসেজ পাঠানোর প্রায় 10 দিন পরেও রয়েছে ডিলিট ফর এভরিওয়ান অপশনটি রয়েছে। যা হতবাক করেছে সকলকেই। এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ বেটা ইউজারদের মধ্যেও এই ফিচার রোল আউট করা হয়নি। তবে হোয়াটসঅ্যাপ যে এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে তা আর নতুন করে বলে দিতে হয় না। 

যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকেই এই বিষয়ে অফিশিয়ালি কোন রকম কমেন্ট করা হয়নি। তবে হয়তো অদূর ভবিষ্যতে আমরা এই ফিচার পেয়ে যাব।অতি সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের হারানো সম্মান পুনরুদ্ধারে কোমড় বেঁধে নেমেছে। একের পর এক নতুন ফিচার যোগ করে হোয়াটসঅ্যাপ কে এক অনন্য মাত্রা নিয়ে যাবার চেষ্টা করে যাচ্ছে সবসময়ই। সদ্য সদ্য হিউজ ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। জমিয়ে আসতে চলেছে WhatsApp Pay। 

অতি সম্প্রতি হোয়াটসঅ্যাপ দিওয়ালি উপলক্ষে তাদের নতুন স্টিকার প্যাক লঞ্চ করে দিয়েছে। আপনি যদি সেই স্টিকার প্যাক কিভাবে ডাউনলোড করতে হবে না জেনে থাকেন, তাহলে এখনই জেনে নিতে ভুলবেন না সেটাও। তার সাথে এই ফিচারটাও যদি রোল আউট করে দেওয়া হয়, তা নিঃসন্দেহে খুবই সুবিধাজনক হয়ে যাবে সকল ইউজারদের কাছেই। এই ফিচারটি কি আপনিও পেতে চান? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।