অবশেষে WhatsApp রোল আউট করা শুরু করে দিল End-to-End Encrypted Chat Backup, সকলেরই ব্যবহার করা উচিত, জেনেনিন পদ্ধতি

অপেক্ষা ছিল বহুদিনের। অবশেষে হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে End-to-End Encrypted Chat Backup ফিচার নিয়ে চলে আসা হল। জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপ রোল আউট করা শুরু করে দিয়েছে এই নতুন ফিচার সকল অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ইউজারদের জন্যই। 

হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে End-to-End Encrypted Chat Backup ফিচার 

এতদিন পর্যন্ত এই ফিচার আমরা না। পেতাম শুধুমাত্র চ্যাট ক্লাউড ব্যাক আপ করার অপশন। সেই ক্লাউডে চ্যাট এনক্রিপটেড থাকত না। ফলে সেই চ্যাট লিক হয়ে যাওয়ার সমস্যা থেকেই যেত। এবার এই সমস্যা থেকে মুক্তি পেল সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা হোয়াটসঅ্যাপ ইউজাররা। 

এখন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট কে শুধুমাত্র ক্লাউডে ব্যাকআপ করে রাখাই যাবে না, সেটাও হবে এনক্রিপটেড। অর্থাৎ সেই চ্যাট অন্য কেও পড়তে পারবে এমন আর কোনো রকম উপায়ে রাখলোনা হোয়াটসঅ্যাপ। যা খুবই ভালো খবর সাধারণ ইউজারদের জন্য।

কিভাবে এই ফিচারটি ব্যবহার করবেন?

প্রথমেই বলে রাখি এই ফিচারটি ধীরে ধীরে roll-out করতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ। তাই আপনি এখনই না পেয়ে থাকেন খুব শীঘ্রই পেয়ে যাবেন। তবে আপনি পেয়েছেন কি চেক করার জন্য প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টি আপডেট (Update) করে নিতে ভুলবেন না। তারপরে সেটিংসে চলে যান। তার মধ্যে চ্যাট (Chat) অপশন এ যান। তারপর থেকে চ্যাট ব্যাকআপ (Chat Backup) এবং তারপর এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যাকআপ (End-to-End Encrypted Backup), এই অপশনে ক্লিক করুন।

জেনেনিন : ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন? দেখেনিন 15,000 টাকার মধ্যে এই অসাধারণ স্মার্টফোন গুলি

এই অপশনে ক্লিক করার পর আপনাকে কন্টিনিউ (Continue) অপশনটা সিলেক্ট করতে হবে। এবং তারপর পাসওয়ার্ড (Password) বেছে নিতে হবে। অবশ্যই এমন পাসওয়ার্ড দিন যাতে দেওয়ার পর সেই পাসওয়ার্ড যাতে আপনার মনে থাকে। তার পরে কমপ্লিট (Complete) অপশনে ক্লিক করে দিন। তাহলেই আপনার এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যাকআপ রেডি হয়ে যাবে।  

পাসওয়ার্ড যদি আপনি কোন ভাবে ভুলে যান তাহলে সেই সেট ব্যাকআপ রিস্টোর করার এখনো পর্যন্ত কোন রকম উপায় আনেনি হোয়াটসঅ্যাপ। তাই পাসওয়ার্ড খুব সচেতনভাবে চয়ন করুন। এনক্রিপটেড ব্যাক আপ বন্ধ করতেও এই পাসওয়ার্ড অথবা পিন কেই ব্যবহার করতে হবে আপনাকে।

নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এক ফিচার রোল আউট শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। এখনই চেক করে দেখুন আপনি পেয়েছেন কিনা। পেয়ে গেলে অবশ্যই ব্যবহার করতে শুরু করে দিন। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।