WhatsApp-এ দেখা যাবে বড় Link Preview, খুব শীঘ্রই আসছে এই ফিচার

হোয়াটসঅ্যাপ (WhatsApp)-কে প্রতিনিয়তই আমরা একের পর এক নতুন নতুন ফিচার নিয়ে আসতে দেখছি। যে ফিচারগুলো আমাদের প্রচন্ড রকমের কাজেও লাগছে। এর আগেই আমরা দেখেছিলাম অ্যানড্রয়েড থেকে iOS-এ বা iOS থেকে Android-এ চ্যাট ব্যাকআপের সুবিধা নিয়ে এসেছে WhatsApp। এবার WhatsApp-এ নতুন একটা ফিচার আসতে চলেছে যার সাহায্যে থেকে লিংক শেয়ার করলে বড় প্রিভিউ (Larger Link Preview) দেখতে পাওয়া যাবে।

WhatsApp-এ দেখতে পাওয়া যাবে Larger Link Preview

এতদিন পর্যন্ত হোআটসঅ্যাপ লিঙ্ক শেয়ার করলে সেই লিংকের ইমেজের ছোট প্রিভিউ দেখানো হত। অনেকেই বড় প্রিভিউ চাইলেও পাওয়া যেত না।টেলিগ্রামের মত মেসেজিং প্লাটফর্মে যেখানে দেখানো হত বড় করে লিংকের প্রিভিউ, তার তুলনায় হোয়াটসঅ্যাপের এই ফিচারটি খুব খারাপ লাগত অনেকেরই।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল রিয়েলমির বহুপ্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 5G ও Realme GT Master Edition, জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে

এই সমস্যা দূর করতেই মনে করা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্ম এর জন্যই এই সুবিধাটি রোল আউট করছে WhatsApp। তবে পরীক্ষামূলক ভাবে এই ফিচারটিকে প্রথমে বিটা টেস্টারদের মধ্যেই রোল আউট করা হচ্ছে। সেখানে ফিচারটি সাকসেসফুল হলে পরবর্তীকালে সকল ইউজারদের জন্য রোল আউট করে দেওয়া হবে এই ফিচারটি কে।

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে WABetaInfo। নিঃসন্দেহে খুবই ছোট্ট এই ফিচার হলেও অনেকেরই প্রচন্ড রকম কাজে দেবে এটি। নিঃস্বন্দেহে এই সমস্ত ফিচার গুলি, তা যতই ছোটখাটো হোক না কেন, WhatsApp কে সকলের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।