গত আগস্ট মাসেই হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর পক্ষ থেকে 2 মিলিয়ন ভারতীয় ইউজারদের ব্যান করে দেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যাটা লাফিয়ে 2 মিলিয়ন ছাড়িয়ে গেল। জানা যাচ্ছে 22 লক্ষ 9 হাজার ভারতীয় ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে হোয়াটসঅ্যাপ সেপ্টেম্বর মাসে। নতুন IT রুলস মেনে তাদের লেটেস্ট কমপ্লায়েন্স রিপোর্টে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে তারা।
2.2 মিলিয়ন WhatsApp ইউজারদের একাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে
ফেসবুক (বর্তমানে মেটা-র) অধীনে থাকা হোয়াটসঅ্যাপ দীর্ঘদিন ধরেই নতুন নতুন ফিচার নিয়ে এসেই চলেছে। তার সাথে ভারত সরকারের নতুন নিয়ম মেনে তারা নিয়ে আসছে তাদের কমপ্লায়েন্স রিপোর্টও। সম্প্রতি সেপ্টেম্বর মাসের রিপোর্ট তারা নিয়ে এসেছে সকলের সামনে। এই রিপোর্ট দেখেই চোখ কপালে উঠছে সকলের।
দেখা যাচ্ছে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই 2.2 মিলিয়ন ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে ব্যান করেছে হোয়াটসঅ্যাপ। তবে শুধু শুধু এই সব একাউন্ট ব্যান করা হয়নি। হোয়াটসঅ্যাপে প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যন্ড কন্ডিশনস ভায়োলেট করার জন্যই করা হয়েছে এসব একাউন্টকে ব্যান। তার মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে স্প্যামিং এর জন্য।
তাই আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউসার হয়ে থাকেন সচেতন হয়ে যান। এমন কোন কাজ করবেন না যার ফলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। কারণ হোয়াটসঅ্যাপ নিজেদের প্লাটফর্মকে সুরক্ষিত রাখার জন্য তাদের ইউজারদের ব্যান করে দিত এখন পিছপা হচ্ছে না। এতদিন পর্যন্ত অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে সেই ব্যান রিভিউ করার কোনো রকম অপশন হোয়াটসঅ্যাপের মধ্যে ছিল না।
জানা যাচ্ছে সেই ধরনের নতুন এক অপশন নিয়ে কাজ চলছে। তবে কবে সেই অপসন রোল আউট করা হবে সেই সম্পর্কিত কোনো খবর এখনো পর্যন্ত অফিশিয়ালি হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে পাওয়া যায়নি। নিঃসন্দেহে স্পামিং বা অন্য ধরনের অপ্রীতিকর কাজ করলে হোয়াটসঅ্যাপের এই ব্যান করে দেওয়াতে খুশি অনেক ইউজারই।
কারণ এর ফলে হোয়াটসঅ্যাপ এর মধ্যে তারা আরও নিরাপদ ভাবে এবং কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই উপভোগ করতে পারছেন এর সুবিধা। এই বিষয়ে আপনার কি মতামত। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

