Vivo সংস্থা লঞ্চ করে দিলো আরও এক নতুন 5G স্মার্টফোন। সম্প্রতি চীনা মার্কেটে লঞ্চ হয়ে গেল Vivo Y74s 5G স্মার্টফোন। ইতিমধ্যেই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং দাম জানতে পেরেছি আমরা। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Vivo Y74s 5G স্পেসিফিকেশন্স কেমন?
এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.58-Inch IPS LCD Display। একই সাথে পাবেন 60Hz Refresh Rate, 90.6% Screen-To-Body Ratio এবং 20:9 Aspect Ratio। এছাড়াও স্মার্টফোনটিতে উপস্থিত রয়েছে MediaTek Dimensity 810 SoC।
স্মার্টফোনটির মধ্যে থাকছে ডুয়াল ক্যামেরা। যেখানে আপনি পাবেন 50MP Primary Camera এবং 2MP Depth Sensor। একই সঙ্গে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। এছাড়াও থাকছে Portrait Mode, Night Mode এবং 1080p Video Recording-এর সুবিধা।
এরই পাশাপাশি পাওয়া যাবে 4,100mAh ব্যাটারি। আরও রয়েছে USB Type-C পোর্ট যুক্ত 44W ফাস্ট চার্জার। এখানেই শেষ নয় 5G, 4G VoLTE, Dual SIM, 3.5mm Audio Jack সহ প্রভৃতি অসাধারন সুবিধা তো থাকছেই। স্মার্টফোনটি 7.79mm পাতলা।
দাম কত রাখা হয়েছে?
স্মার্টফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। এছাড়া প্রয়োজনে সহজেই 4GB Virtual RAM ইনক্লুড করতে পারে যাবে। কোম্পানির তরফ থেকে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে CNY 2,299 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 26,800 টাকার কাছাকাছি। ডিভাইসটি Black এবং Blue এই দুটি কালার অপশনে দেখতে পাওয়া গেছে।

