এই বছরের আগস্ট মাসেই VIVO-র তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল VIVO Y33s স্মার্টফোনটি। এই স্মার্টফোনেরই দাম আরও বেড়ে গেল। দাম বাড়িয়ে দেওয়া হয়েছে 1,000 টাকা। চলুন দেখে নেওয়া যাক এর আগে কত দাম ছিল এবং বর্তমানে দাম বেড়ে কত হল। তারই সাথে দেখে নেওয়া হবে এর স্পেসিফিকেশন্সও।
VIVO Y33s স্মার্টফোনটির লাগে কত দাম ছিল এবং বর্তমানে দাম কত রয়েছে?
লঞ্চের সময় এই স্মার্টফোনটির 8GB এবং 128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছিল 17,990 টাকা। এই দাম 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দাম রয়েছে 18,990 টাকা। দুটি কালার ভেরিয়েন্ট এর সাথে স্মার্টফোনটি এভেলেবেল রয়েছে। অ্যামাজন, পেটিএম, ফ্লিপকার্ট ইত্যাদি ই-কমার্স প্লাটফর্ম থেকে স্মার্টফোন টিকে কিনতে পাওয়া যাবে।
Vivo Y33s স্পেসিফিকেশন্স
এই স্মার্টফোনের মধ্যে পাবেন 2408 × 1080 Pixels Resolution যুক্ত 6.58-inch FHD+ Display। প্রসেসর হিসাবে স্মার্টফোনের মধ্যে রয়েছে MediaTek Helio G80 SoC। একই সাথে পাবেন 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও থাকছে 4GB Virtual RAM-এর সুবিধা। স্মার্টফোনটি Android 11 FuntouchOS 11.1 দ্বারা পরিচালিত।
জেনেনিন : মঙ্গল গ্রহের শব্দ কেমন? Perseverance-এর রেকর্ড করা একগুচ্ছ শব্দ রিলিজ করলো NASA, মিস করবেন না
ক্যামেরা হিসাবে উপস্থিত রয়েছে ট্রিপল ক্যামেরা যার মধ্যে পাবেন 50MP Primary Camera, 2MP Depth Sensor এবং 2MP Macro Lens। একই সঙ্গে পেয়ে যাবেন 16MP Front Camera। আরও পাবেন 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়াও ইনক্লুড রয়েছে 4G LTE Support, Bluetooth 5.0, Wi-Fi 2.4GHz এবং 5GHz এর বেনিফিটও।
এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

