অসাধারণ ফিচারস নিয়ে লঞ্চ হতে চলেছে Vivo Y33s স্মার্টফোন, Amazon India-র মাধ্যমে প্রকাশ হয়ে গেল স্পেসিফিকেশন্স এবং সম্ভাব্য দাম

আমরা আগেই Vivo Y33s স্মার্টফোনের কথা জেনেছিলাম। সম্প্রতি শোনা যাচ্ছে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই Vivo Y33s স্মার্টফোন। ইতিমধ্যেই Amazon India সাইটে স্মার্টফোনটি তালিকাভুক্ত করা হয়েছে। সেখান থেকেই উঠে এসেছে স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং দাম। একই সাথে স্মার্টফোনটির লঞ্চ Date আমরা জানতে পেরেছি। জেনে নেওয়া যাক সমস্ত কিছু এখানে বিস্তারিত ভাবে। 

Vivo Y33s স্পেসিফিকেশনস কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে আমরা পেতে চলেছি 2,400 x 1,080 Pixels Resolution বিশিষ্ট 6.58-Inch FHD+ Halo FullView Display। একই সাথে পাবেন 90.6% Screen-To-Body Ratio এবং Blue Light Filter সুবিধা। জানা গেছে স্মার্টফোনটি Funtouch OS 11.1 ও Android 11 দ্বারা পরিচালিত। এছাড়াও পেয়ে যাবেন 12nm Octa-Core MediaTek Helio G80 Chipset। 

ক্যামেরা হিসেবে স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে ট্রিপল ক্যামেরা। যার মধ্যে রয়েছে 50MP Primary Camera, 2MP Bokeh Sensor এবং 2MP Macro Lens। অন্যদিকে পেয়ে যাবেন 16MP অসাধারণ Selfie Camera। একই সাথে ইনক্লুড রয়েছে Super Night Mode, Ultra Stable Video, Super HDR, Eye Autofocus, Aurora Screen Light, Super Night Selfie, Multi Style Portrait এবং Video Face Beauty প্রভৃতি ফিচারস। 

জেনেনিন : সকলকে হতবাক করে দিয়ে Tesla নিয়ে আসতে চলেছে হিউম্যানয়েড রোবট, নাম Tesla Bot

ব্যাটারি পারফরমেন্স স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই স্মার্টফোনের মধ্যে 5,000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সুবিধা উপলব্ধ রয়েছে। এছাড়াও পাবেন 4G, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0 এবং USB OTG। সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনি পেয়ে যাবেন সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটি শুধুমাত্র একটি কনফিগারেশনে উপলব্ধ রয়েছে। যার 8GB RAM+128GB ইন্টারনাল স্টোরেজ এর জন্য আপনাকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় 17,990 টাকা। এছাড়াও আপনি প্রয়োজনে 4GB ভার্চুয়াল RAM এবং microSD Card ব্যবহারের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। 

লঞ্চ Date কবে রাখা হয়েছে?

স্মার্টফোনটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। আগামী আগস্ট মাসের 23 তারিখ স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে।