সম্প্রতি Vivo আমাদের দেশে আনতে চলেছে দুটি অসাধারণ স্মার্টফোন। খুব সম্ভবত আগামী সপ্তাহেই লঞ্চ হতে পারে Vivo Y21 এবং Y33s স্মার্টফোন। ইতিমধ্যেই 91Mobiles সূত্রে আমরা বেশ কিছু স্পেসিফিকেশনস জানতে পেরেছি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
Vivo Y21 স্পেসিফিকেশনস
এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1600 × 720 Pixels Resolution বিশিষ্ট 6.51-inch HD+ Display। স্মার্টফোনটিতে MediaTek Helio P35 Chipset থাকতে পারে। স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। একই সাথে পেয়ে যাবেন 1GB Virtual RAM-এর সাপোর্টও সুবিধা।
এই স্মার্টফোনের মধ্যে থাকছে Dual-Camera সেটআপ যার মধ্যে রয়েছে 13MP Main Camera এবং 2MP Macro Lens। এরই সঙ্গে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। আরও থাকছে 18W ফাস্ট চারজিং সুবিধা সহ 5000mAh ব্যাটারি। এখানেই শেষ নয় পাবেন 4G, Bluetooth 5.0, Wi-Fi 2.4GHz এবং 5GHz সুবিধা। সবশেষে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা।
জেনেনিন : 3,000 টাকা দাম কমে গেল Vivo X60 স্মার্টফোনটির, খুশির খবর Vivo লাভারদের মধ্যে
Vivo Y33s স্পেসিফিকেশনস
এই স্মার্টফোনের মধ্যে পাবেন 2408 × 1080 Pixels Resolution যুক্ত 6.58-inch FHD+ Display। প্রসেসর হিসাবে স্মার্টফোনের মধ্যে রয়েছে MediaTek Helio G80 SoC। একই সাথে পাবেন 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও থাকছে 4GB Virtual RAM সুবিধা। স্মার্টফোনটি Android 11 FuntouchOS 11.1 দ্বারা পরিচালিত।
ক্যামেরা হিসাবে উপস্থিত রয়েছে ট্রিপল ক্যামেরা যার মধ্যে পাবেন 50MP Primary Camera, 2MP Depth Sensor এবং 2MP Macro Lens। একই সঙ্গে পেয়ে যাবেন 16MP Front Camera।আরও পাবেন 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়াও ইনক্লুড রয়েছে 4G LTE Support, Bluetooth 5.0, Wi-Fi 2.4GHz এবং 5GHz এর বেনিফিটও।
উভয় স্মার্টফোন Water-Drop Notch Display এবং Square-Shaped Camera ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখনো অবধি স্মার্টফোন গুলির দাম কত হবে তা জানা যায়নি।
জেনেনিন : 50 Million Download-এর মার্ক পেরিয়ে গেল Battlegrounds Mobile India, খুশির মহল সকলের মধ্যে
তাই আপনি যদি স্মার্টফোনটি কেনার কথা ভাবেন তাহলে আপনাকে করতে হবে কিছু সময় অপেক্ষা। কী ভাবছেন আপনি Vivo সংস্থার এই নতুন স্মার্টফোন সমন্ধে? আমাদের জানাতে ভুলবেন না।

