3,000 টাকা দাম কমে গেল Vivo X60 স্মার্টফোনটির, খুশির খবর Vivo লাভারদের মধ্যে

ভারতের বাজারে একের পর এক স্মার্টফোন কোম্পানি দাম বাড়িয়ে চলেছে তাদের প্রোডাক্টের। এরই মাঝে খুশির খবর নিয়ে চলে এলো ভিভো। এই বছরের প্রথম দিকেই লঞ্চ করে দেওয়া হয়েছিল Vivo X60 স্মার্টফোন সিরিজ। এবার এই Vivo X60 মডেলেরই দাম কমে গেল 3000 টাকা। Vivo X60 ভ্যানিলা মডেলেরই দাম কমে গেল 3,000 টাকা।  

Vivo X60 মডেলের দাম কমে গেল এবার। 

এই স্মার্টফোনটি দুটো ভেরিয়েন্ট এরই দাম 3000 টাকা কমে গেছে। চলুন স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে। 8 GB+128 GB এবং তারই সাথে 12 GB+256 GB ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছিল এই Vivo X60 স্মার্টফোনটি। এর 8 GB+128 GB ভেরিয়েন্টের দাম ছিল 37,990 টাকা। 

জেনেনিন : ঘোষণা হয়ে গেল Xiaomi Smarter Living 2022 Event, পাওয়া যাবে অসাধারণ নতুন প্রোডাক্টস, জেনেনিন কোন কোন প্রোডাক্টস পেতে চলেছি আমরা

বর্তমানে এর দাম হয়েছে 34,990 টাকা। তারই সাথে 12 GB+256 GB ভেরিয়েন্টের দাম ছিল 41,990 টাকা। বর্তমানে এর 2000 টাকা দাম কমেছে। এখন এর দাম হয়েছে 39,990 টাকা। নিঃস্বন্দেহে এটি ভিভো লাভারদের জন্য খুশির খবর। এবার দেখে নেওয়া যাক এই Vivo X60 স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স সম্পর্কে। 

Vivo X60 স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনটিযে রয়েছে 6.5 ইঞ্চি Flexible AMOLED Display। সাথে পাওয়া যাবে 120 Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসাবে থাকছে Qualcomm Snapdragon 870 প্রসেসর। ব্যাটারি হিসাবে রয়েছে 4200 mAh এর ব্যাটারি। যার চার্জ দেওয়ার জন্য  সাথে থাকছে 33W এর ফাস্ট চার্জিং এর সুবিধা। 

এছাড়াও পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার 48 MP Sony IMX98 প্রাইমারি লেন্স,13 MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 13 MP পোট্রেট লেন্স রয়েছে। এছাড়াও পাবেন 32 MP ফ্রন্ট ক্যামেরা। 

সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।