লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Vivo V23e স্মার্টফোনের ডিটেলস, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

Vivo তাদের V23 সিরিজ শীঘ্রই লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে Tipster Chun অনলাইন সাইটে Vivo V23e স্মার্টফোনটি লিক করেছেন। স্মার্টফোনের আনুষ্ঠানিক লঞ্চ সম্পর্কে বিশদ প্রকাশ না হলেও স্পেসিফিকেশন্স সহ বেশ কিছু বিবরণ জানতে পেরেছি আমরা। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।

Vivo V23e স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

মনে করা হচ্ছে এই স্মার্টফোনের মধ্যে রয়েছে Waterdrop Notch Display। ডিসপ্লে সাইজ এখনও অবধি প্রকাশিত হয়নি। একই সাথে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে পাবেন 64MP Primary Camera, 8MP Ultrawide এবং 2MP Tertiary Sensor। এছাড়াও থাকছে 50MP সেলফি তোলার সুযোগ।

এরই পাশাপাশি পেয়ে যাবেন 4,030 mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচারস। সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে Display Fingerprint Scanner & Face Unlock সুবিধা। জানা গেছে স্মার্টফোনটি Android 11-Based Funtouch OS 12 দ্বারা পরিচালিত হবে। এখানে শেষ নয় আরও থাকছে 3.5mm Headphone Jack। এবার দাম সম্বন্ধে জেনে নেবো আমরা।

জেনেনিন : মাত্র 1,999 টাকা দিয়ে কেনা যাবে JioPhone Next, জেনেনিন EMI সম্পর্কে বিস্তারিত

দাম কত রাখা হয়েছে?

অনলাইন প্ল্যাটফর্মে স্মার্টফোনটি Blue কালার অপশনে দেখতে পাওয়া গেছে। ডিভাইসটির দাম 10M Dong যা প্রায় আমাদের দেশে 32,700 টাকার কাছাকাছি। স্মার্টফোনটি কবে লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়। আমরা আশা করতে পারি যে ডিভাইসটি খুব শীঘ্রই ভারতে কিছুটা কম দামে লঞ্চ হতে পারে।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।