নিশ্চিত হল Vivo V23e 5G স্মার্টফোনের লঞ্চ ডেট, এক নজরে জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

সম্প্রতি Vivo তাদের V-সিরিজে যুক্ত করতে চলেছে আরও এক স্মার্টফোন। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo V23e 5G স্মার্টফোন। ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম স্মার্টফোনটির বিস্তারিত বিবরণ টিজ করতে শুরু করেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে খুঁটিনাটি। 

লঞ্চ Date কবে?

আমরা জানি Vivo ইতিমধ্যে ভিয়েতনামে ডিভাইসটির একটি 4G ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এবার তারা স্মার্টফোনটির 5G মডেল লঞ্চ করবে বলে প্রস্তুতি নিচ্ছে। সূত্র মারফত জানা গেছে আগামী 23 শে নভেম্বর থাইল্যান্ডে লঞ্চ হবে Vivo V23e 5G স্মার্টফোন। 

Vivo V23e 5G সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে Waterdrop Notch যুক্ত OLED Display। ডিসপ্লের সাইজ কত হবে তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। একই সাথে পেয়ে যাবেন Dimensity 810 SoC। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে In-Display Fingerprint Scanner।

জেনেনিন : আসছে Nothing Ear 1-এর নতুন কালার ভেরিয়েন্ট, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

এরই পাশাপাশি স্মার্টফোনটিতে ইনক্লুড থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মনে করা হচ্ছে সেখানে রয়েছে 48MP/ 50MP Primary Camera, 8MP Ultrawide এবং 2MP Depth/Macro Sensor। আরও পাবেন 44MP ক্যামেরার মাধ্যমে সেলফি তোলার সুযোগ। এরই সাথে যুক্ত থাকছে 44W ফাস্ট চার্জিং সুবিধা। এখানেই শেষ নয় রয়েছে USB Type-C Port এবং 3.5mm Headphone Jack।

সম্ভাব্য দাম কত?

স্মার্টফোনটির দাম কত হবে তা আমরা লঞ্চের পরেই জানতে পারবো। তবে অনুমান করা হচ্ছে ডিভাইসটির দাম হতে পারে 20,000 টাকার কাছাকাছি। শোনা যাচ্ছে স্মার্টফোনটি Black এবং Blue এই দুটি কালার অপশনে পাওয়া যাবে। 

কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।