Telegram নিয়ে এলো নতুন আপডেট, পাবেন অসাধারণ ফিচার্স, এক নজরে জেনেনিন বিস্তারিত ভাবে

WhatsApp-এর মতোই অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল Telegram। এর আগে একাধিক আপডেট নিয়ে এসেছে সংস্থা। সম্প্রতি এবার Telegram নিয়ে এলো এক নতুন আপডেট। যার ফলস্বরূপ অ্যাপটি ব্যবহার করা আমাদের কাছে আরও সহজ হয়ে দাঁড়াবে। 

একই সঙ্গে আমরা পেতে চলেছি অসাধারণ সমস্ত নতুন ফিচার্স। জানা গেছে Telegram Update 8.2- ইতিমধ্যেই Roll-Out শুরু হয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন নতুন সুবিধা পেতে চলেছি আমরা।

নতুন ফিচার্স কেমন রয়েছে?

1। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে Telegram iOS ব্যবহারকারীরা Media Page এর পাশে এবার থেকে Date Bar & Calendar View ফিচার্স দেখতে পাবেন। 

যার ফলস্বরূপ নির্দিষ্ট কোন চ্যাটের বা গ্রুপের Photos, Videos, Files, Music খুব সহজেই স্ক্রল Up এবং Down ম্যাধমে খুঁজে পাওয়া সম্ভব হবে। উপরন্তু, ব্যবহারকারীরা উন্নত ব্রাউজিং অভিজ্ঞতার জন্য জুম ইন এবং আউট সুবিধা তো পাবেনই।

2। এছাড়াও Shared Media Page-এ একটি নতুন Calendar View অপশন দেখতে পাবো। যা টেলিগ্রাম ব্যবহারকারীদের নির্দিষ্ট দিনের তারিখ থেকে মিডিয়া খুঁজে পেতে সাহায্য করবে। 

একই সঙ্গে আপনি ফটো/ভিডিও অথবা উভয় শেয়ার করা মিডিয়া ফিল্টার করার সুবিধা পাবেন। এটি অ্যাক্সেস করার জন্য চ্যাটবারে ট্যাপ করার পর নিচের দিকে স্ক্রোল করতে হবে। সবশেষে Menu Icon ট্যাচ করুন।

3। এরই পাশাপাশি অ্যাডমিনদের জন্য একটি নতুন ফিচারস দেখতে পাবো আমরা। Invitation link এর ম্যাধমে Join Request অ্যাডমিনরা চ্যাটের শীর্ষে একটি নতুন বার থেকে খুব সুন্দর ভাবে পরিচালনা করতে পারবেন। 

জেনেনিন : আসছে Electric Vehicle এর জন্য সুটকেস সাইজের পাওয়ার ব্যাংক, নাম ZipCharge Go, ইলেক্ট্রিক গাড়ির চার্জ শেষ হলেও চিন্তা নেই

এছাড়াও ইউজারের Group Join আবেদন একসেপ্ট বা রিজেক্ট করার আগেই অ্যাডমিনরা ইউজারের পাবলিক প্রোফাইল ছবি এবং বায়ো দেখতে পারবেন। একই সাথে কোন ইউজারকে ইনভিটেশন লিংকের মাধ্যমে আবেদন করার আগেই অ্যাডমিনরা চাইলে সেই লিঙ্কের সাথে অতিরিক্ত বক্তব্য যোগ করতে পারবেন।

4। Day & Night Mode, Animated Background, Gradient Message Bubbles সুবিধা আপাতত iOS ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটি Android ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। 

আরও থাকছে চ্যাটে Tapping Shared Location অপশন। এর মাধ্যমে ব্যবহারকারীরা তার ট্রাভেলিং এর টাইম দেখতে পাবেন সেটা পায়ে হেঁটে হোক বা গাড়ি অথবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। যা নিঃসন্দেহে একটি ভাল সুবিধা। তবে এই সুবিধা শুধুমাত্র iOS ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ।

5। একই সঙ্গে জানা গেছে টেলিগ্রামের এই নতুন আপডেটটি Message Bar-এ টাইপ করা Text কে একটি ক্যাপশনে রূপান্তর করতে সক্ষম। এখানেই শেষ নয় পাবেন Fullscreen Emojis ফিচার্স। এছাড়াও, iOS ব্যবহারকারীদের জন্য Telegram এর সেটিংস iOS 15-এর সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়েছে।

কেমন লাগলো আপনার এই নতুন আপডেট? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।