Free Fire-এও চলে এল Squid Game-এর Red Light, Green Light গেমিং মোড! কিভাবে খেলবেন এখুনি জেনেনিন

সারা বিশ্বজুড়েই দারুন জনপ্রিয়তা পেয়েছে স্কুইড গেম (Squid Game)। IMDb তে 8.2 রেটিং পেয়ে গেছে ইতিমধ্যেই।  আর এই সাউথ কোরিয়ান সারভাইবেল ড্রামা টেলিভিশন সিরিজের এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার বিশ্ব বিখ্যাত ব্যাটেল রয়েল গেম ফ্রি ফায়ার (Free Fire) নতুন গেমিং মোড নিয়ে চলে এসেছে। এই মোডের নাম রেড লাইট, গ্রীন লাইট (Red Light, Green Light)। আজকের আমরা দেখে নেবো কিভাবে এই মোড খেলা যাবে। আর কি করতে হবে আপনাকে এই মিশনে, সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

কি এই রেড লাইট, গ্রীন লাইট মোড?

এই কোরিয়ান ড্রামা সিরিজের মধ্যে বেশকিছু মিশন কমপ্লিট করতে হচ্ছিল পার্টিসিপেন্টদের। যার মধ্যে প্রথম মিশন ছিল রেড লাইট গ্রীন লাইট এই গেম টি। এইখানে পার্টিশপেন্টস দের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হচ্ছিল। তবে পুতুলের চোখ এড়িয়ে করতে হচ্ছিল কাজটি। নড়াচড়া করা অবস্থায় ধরা পড়লেই এলিমিনেট করে দেওয়া হচ্ছিল প্লেয়ারকে। 

Free Fire-এ কিভাবে এই রেড লাইট, গ্রীন লাইট মোড কাজ করবে? 

ফ্রি ফায়ারের মধ্যেও নতুন এই গেমিং মোড নিয়ে আসা হয়েছে। যার মধ্যে 50 জন প্লেয়ার পার্টিসিপেট করতে পারবে একসাথে। দেখা যাচ্ছে প্রত্যেকটা প্লেয়ারই স্কুইড গেম এর মতই ড্রেস পড়ে রয়েছে। এবং তার সাথে Squid Game-এর সেই বিখ্যাত ভয়ঙ্কর পুতুলটির মত একটি পুতুল রয়েছে। যে সেই গেমটি কে পরিচালনা করছে। 

এই পুতুলটাও গান গাইতে থাকে নির্দিষ্ট কিছু সময় পর পর এবং উল্টো দিকে মুখ ঘুরিয়ে নেয়। এই সময়ের মধ্যেই এগিয়ে যেতে হয় প্লেয়ারদের। পরে হঠাৎ করেই পুতুলটি মুখ ঘোরায় প্লেয়ারদের দিকে। এই মুহূর্তে যদি কোনো প্লেয়ারকে নড়তে-চড়তে দেখা যায়। তখনই সেই প্লেয়ারকে এলিমিনেট করে দেওয়া হয়। 

জেনেনিন : মঙ্গল গ্রহের শব্দ কেমন? Perseverance-এর রেকর্ড করা একগুচ্ছ শব্দ রিলিজ করলো NASA, মিস করবেন না

স্কুইড গেমের ওয়েব সিরিজের আদলেই Free Fire এর মধ্যেও এই Game Modes নিয়ে আসা হয়েছে। যেখানে সমস্ত নিয়ম মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে যিনি ফিনিশ লাইন ক্রস করবেন তিনি হয়ে যাবেন এই গেমের উইনার।  

কিভাবে ফ্রী ফায়ার রেড লাইট গ্রীন লাইট মোডে পার্টিসিপেট করা যাবে? 

ফ্রী ফায়ারের এই রেড লাইট গ্রীন লাইট মোডে পার্টিসিপেট করার জন্য প্রথমেই আপনার ফ্রী ফায়ার অ্যাপ্লিকেশন আপডেট করে নিন। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য এই মোডটিকে ইতিমধ্যেই রোল আউট করে দেওয়া হয়েছে। iOS প্লাটফর্মের জন্যও অক্টোবরের 20 তারিখেই রোল-আউট করা হবে এই নতুন গেমিং মোডকে। 

Update করে নেওয়ার পর ফ্রী ফায়ার অ্যাপ্লিকেশন টিকে ওপেন করে নিন। তারপরে ব্যাটেল রয়েল মোডস মেনুতে ট্যাপ করুন। তারপর রেড লাইট গ্রীন লাইট মোড খুঁজে বার করে স্টার্ট বাটনে ক্লিক করে দিন। তাহলেই গেম শুরু হয়ে যাবে।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।