দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হয়ে গেল Sony Bravia 85-Inch 4K Smart TV, জেনেনিন দাম সহ সমস্ত স্পেসিফিকেশনস বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Sony Bravia 4K Smart TV। ইতিমধ্যেই আমরা Bravia KD-85X85J স্মার্টটিভির ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। চলুন জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন এবং দাম কত রাখা হয়েছে। 

Sony Bravia Smart TV স্পেসিফিকেশনস কেমন রয়েছে?

এই স্মার্টটিভির মধ্যে রয়েছে 3,840 x 2,160-Pixel রেজুলেশন যুক্ত 85-inch 4K LCD Display। একই সাথে পাবেন 120Hz Refresh Rate। এছাড়াও উপস্থিত রয়েছে Sony 4K HDR Processor X1 Picture Engine। এটি Motionflow XR 800 টেকনোলজির ওপর নির্ভর করে তৈরি হয়েছে। এছাড়াও পাবেন HDR10, HLG, 4K X-Reality PRO Clarity Enhancement, Dolby Vision সাপোর্টের সুবিধা পাওয়া যাবে। 

এই প্রিমিয়াম স্মার্টটিভিতে রয়েছে দুটি 10W Speaker। যা সুন্দর সাউন্ড পরিবেশন করে। এর অডিও ইউনিট Dolby Atmos, Dolby Audio এবং DTS Digital সমর্থন করে। এরই পাশাপাশি রয়েছে Google Play Store, Chromecast, Voice সার্চের মতো অসাধারণ সুবিধা। 

জেনেনিন : খুবই কম দামে আসতে চলেছে JioPhone Next, জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও দাম

আরও পাবেন Netflix, Amazon Prime Video, Apple AirPlay উপভোগের সুবিধা। এই Android TV মধ্যে ইনক্লুড রয়েছে Alexa, Google Home, Wi-Fi and Bluetooth 4.2, চারটি HDMI পোর্ট, একটি HDMI 2.1 পোর্ট, দুটি USB পোর্ট এবং একটি Headphone Jack পোর্ট। 

Sony Bravia 85-inch 4K Smart TV দাম কত?

সংস্থা আনুষ্ঠানিকভাবে আমাদের দেশে এই Smart TV দাম প্রকাশ করেছে। ভারতের বাজারে Bravia KD-85X85J Smart TV দাম রাখা হয়েছে 4,74,990 টাকা। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন স্টোর থেকে গ্রাহকরা এটি কিনতে পারবেন। 

ডিসকাউন্ট কেমন রয়েছে?

এছাড়াও ICICI ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা কম খরচে EMI লেনদেনে 10 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন। একই সাথে ShopAtSC তরফ থেকে রাখা হয়েছে 5000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট। এ ক্ষেত্রে গ্রাহকরা এই স্মার্টটিভিটি কেনার পাশাপাশি পেয়ে যাবেন একটি Soundbar সম্পূর্ণ বিনামূল্যে। Sony সংস্থার এই নতুন স্মার্টটিভি সম্বন্ধে আপনি কি ভাবছেন? তা আমাদের জানাতে ভুলবেন না।