বিশ্বের প্রথম IP68 রেটেড ফোল্ডাবেল স্মার্টফোন Samsung Galaxy Z Fold3 এবং Galaxy Flip3 লঞ্চ হয়ে গেল, রয়েছে অনেক চমক!

অবশেষে বহু প্রতীক্ষিত স্যামসাংয়ের Galaxy Z Fold3 এবং Galaxy Flip3 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। দুর্ধর্ষ স্পেসিফিকেশনস রয়েছে স্মার্টফোন দুটির মধ্যে। রয়েছে হতবাক করে দেওয়ার মতো চমক। দেখে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। তার সাথে দেখে নেব এদের দামও। 

Galaxy Z Fold3 স্পেসিফিকেশনস 

Galaxy Z Fold 3-এর মধ্যে রয়েছে 6.2 ইঞ্চির HD+ Dynamic AMOLED 2X আউটার ডিসপ্লে। রয়েছে 1220 অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। এই ফোল্ডাবেল স্মার্টফোনটি S-Pen সাপোর্ট করে। যার মধ্যে এয়ার কমান্ডস ও একসন্স সাপোর্ট পাওয়া যাবে। মেইন স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন 7.6 ইঞ্চির QXGA+ Dynamic AMOLED 2X Infinity Plus ডিসপ্লে। এর মধ্যে পেয়ে যাবেন 120Hz এর অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। রয়েছে HDR10+ সাপোর্ট এবং Corning Gorilla Glass Victus এর প্রটেকশন। 

এবার আসা যাক এই স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। এর মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে 12 মেগাপিক্সেল এর ওয়াইড-এঙ্গেল লেন্স, রয়েছে 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স, আর 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যার মধ্যে পাওয়া যাবে 10X ডিজিটাল জুমের সুবিধা। রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে 4 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা। 

প্রসেসর হিসাবে এর মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর। রয়েছে Adreno 660 GPU, 12GB RAM ও 256 GB আর 512 GB UFS 3.1 স্টোরেজ। স্মার্টফোনটি 1P68 এর ওয়াটার রেসিস্ট্যান্ট। রয়েছে 4,400mAh এর ব্যাটারি ও 25W ফাস্ট চারজিং সাপোর্ট। রয়েছে USB Type C চারজিং পোর্ট। আছে 1 টি ন্যানো সিম ও একটি eSIM সাপোর্ট।

Samsung Galaxy Flip3 স্পেসিফিকেশনস

Samsung Galaxy Flip3-র মধ্যে রয়েছে 6.7 ইঞ্চির FHD+ Dynamic 2X AMOLED Infinity Flex ডিসপ্লে। রয়েছে 120Hz এর অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। Corning Gorilla Glass Victus এর প্রটেকশন আছে। সেকেন্ডারি স্ক্রীন হিসেবে এর মধ্যে রয়েছে 1.1 ইঞ্চির রিয়ার ডিসপ্লে।  

ক্যামেরা হিসেবে এই স্মার্টফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে 12 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাংগেল লেন্স এবং 12 মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স। রয়েছে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

জেনেনিন : লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Asus ROG 5s স্মার্টফোন সম্পর্কে অনেক তথ্য, একই সাথে জানা গেল লঞ্চ Date-ও, এখুনি জেনেনিন

প্রসেসর হিসেবে এর মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 888 5G প্রসেসর। তার মধ্যে রয়েছে Andreno 660 GPU। রয়েছে 8 8GB RAM এবং তার সাথে 128 GB ইন্টারনাল স্টোরেজ। পাবেন 256 GB ইন্টারনাল স্টোরেজের সাথেও। পাওয়া যাবে UFS 3.1 স্টোরেজ। এই স্মার্টফোনেও একটি ন্যানো সিম এবং একটি ই-সিম ব্যবহার করা যাবে। রয়েছে USB Type C চার্জিং পোর্ট। সাথে 3,300mAh এর ব্যাটারি এবং 15W এর ফাস্ট চার্জিং সাপোর্ট।

এবার দেখে নেয়া যাক স্মার্টফোনগুলোর দামের ব্যাপারে! Galaxy Z Fold3 স্মার্টফোনের দাম শুরু হচ্ছে USD 1,799 থেকে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 1,33,500 টাকা। Galaxy Flip3 এর দাম শুরু হচ্ছে USD 999 থেকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 74,000 টাকা হয়ে যায়। এই স্মার্টফোন দুটিই হল বিশ্বের প্রথম IP68 রেটেড ফোল্ডাবেল স্মার্টফোন। 

কেমন লাগলো এই স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন্স আপনার? এই রকমই লেটেস্ট টেক আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।