Samsung Foldable স্মার্টফোনের পাশাপাশি লঞ্চ হয়ে গেল Galaxy Watch4 এবং Galaxy Buds2, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশনস এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে! Samsung সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই আমরা অসাধারণ সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে এসেছি। সম্প্রতি লঞ্চ হয়ে গেল Galaxy Watch4 এবং Galaxy Buds2। Galaxy Unpacked 2021 ইভেন্টের মাধ্যমে দাম এবং স্পেসিফিকেশান প্রকাশ পেয়েছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Samsung Galaxy Watch4 এবং Galaxy Buds2 দাম কত?
Samsung Galaxy Watch4 আপনি দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। যার একটির 40mm সাইজ এবং অন্যটি 44mm সাইজ বিশিষ্ট। এর Bluetooth ভার্সনের দাম USD 249 এবং LTE মডেলের দাম রাখা হয়েছে USD 299। এটির 40mm ভেরিয়েন্টটি আপনি Black, Silver এবং Pink Gold এই তিনটে কালার অপশন পেয়ে যাবেন। অপরদিকে 44mm মডেলটি আপনি Black, Silver এবং Green কালারে পেয়ে যাবেন।
একই সঙ্গে Rotating Bezel যুক্ত Samsung Galaxy Watch4 Classic এর Bluetooth মডেলের দাম USD 349 এবং LTE মডেলের দাম USD 399। এরই পাশাপাশি Samsung Galaxy Buds2 দাম নির্ধারণ করা হয়েছে USD 149। এটি আপনি Graphite, White, Olive এবং Lavender এই চারটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। চলুন এবার স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Watch4 স্পেসিফিকেশনস
The Samsung Galaxy Watch4 এর 40mm মডেলটিতে আপনি পেয়ে যাবেন 1.2-inch Full Colour Super AMOLED Display। একই সাথে পাবেন Corning Gorilla Glass DX+ প্রটেকশন। অন্যদিকে 44mm মডেলটির মধ্যে রয়েছে 1.4-inch Full Colour Super AMOLED Display। স্মার্টওয়াচটি মসৃণ এবং অসাধারণ ডিজাইন এর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এরই পাশাপাশি Galaxy Watch4 Classic ভেরিয়েন্টের মধ্যে আপনি পাবেন Fan-Favourite Rotating Bezel।
স্মার্টওয়াচ এর মধ্যে ইনক্লুড রয়েছে নতুন সফটওয়্যার। স্মার্টওয়াচটি নতুন Wear OS- এর উপর ভিত্তি করে One UI Watch দ্বারা পরিচালিত হতে চলেছে। অর্থাৎ Google Apps, Samsung Fitness Features এবং অন্যান্য Third-Party App খুব স্মুথলি পারফরম্যান্স করবে।
এই স্মার্টওয়াচটি নির্মিত হয়েছে 5nm Exynos W920 Processor দ্বারা। একই সাথে আপনি পেয়ে যাবেন 1.5GB RAM এবং 16GB ইন্টারনাল স্টোরেজ। এটি আপনাকে 40 ঘণ্টারও বেশি সময় ব্যাটারি লাইফ প্রদান করবে। একই সাথে সংস্থা দাবি করেছে মাত্র 30 মিনিট চার্জ দিয়ে এটি আপনি 10 ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
Samsung Galaxy Buds2 স্পেসিফিকেশনস
এটি একটি TWS Earbuds যেটি Curved ডিজাইনের সাথে পাবেন এবং Minimalistic লুক যুক্ত। এটির মধ্যে আপনি পেয়ে যাবেন Dynamic Two-Way Speaker যা স্পষ্ট সাউন্ড এবং উচ্চ সম্পন্ন Bass পরিবেশন করে।
জেনেনিন : WhatsApp Web ও Desktop-এ আসছে এই দারুন ফিচার, ফটো পাঠানোর আগে করে নেওয়া যাবে এই কাজ
একই সাথে এটার মধ্যে আপনি পেয়ে যাবেন Active Noise Cancellation এবং তিনটি অ্যাডজাস্টেবল Ambient Sound লেভেলও। সংস্থা দাবি করেছে এটি তাদের সবচেয়ে ছোট এবং হালকা Earbuds। ANC ON রাখার ক্ষেত্রে এটিতে আপনি 5 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা উপভোগ করতে পারবেন।
একই সাথে ANC OFF রাখার ক্ষেত্রে পেয়ে যাবেন 7.5 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা। এছাড়াও Earbus টি IPX2 Water এবং Sweat Resistance অর্থাৎ এটি আপনি জিমের সময় নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন।
এক কথায় বলা যায় উল্লেখ্য প্রোডাক্টগুলির স্পেসিফিকেশন বেশ ভালো। ইতিমধ্যেই এর Pre-Registration আজ থেকেই শুরু হয়ে গেছে। আগামী আগস্ট মাসের 27 তারিখ থেকে প্রোডাক্টগুলি পাওয়া যাবে বলে জানা গেছে। Samsung সংস্থার নতুন প্রোডাক্ট সম্বন্ধে আপনার মতামত কী? তা আমাদের জানাতে ভুলবেন না।

