লঞ্চ হয়ে গেল Samsung Galaxy M52 5G স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট

সম্প্রতি Samsung সংস্থার তরফ থেকে আরও এক নতুন স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। লঞ্চ হয়ে গেল Samsung Galaxy M52 5G স্মার্টফোন। সংস্থার পক্ষ থেকে স্মার্টফোনটির যাবতীয় তথ্য প্রকাশ করা হয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু। 

Samsung Galaxy M52 5G স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 1,080 X 2,400 Pixel রেজুলিউশন যুক্ত 6.7-Inch Full HD+ Super AMOLED Plus Display। একই সাথে আপনি পেয়ে যাবেন 20:9 Aspect Ratio এবং 120Hz Refresh Rate। 

এছাড়াও স্মার্টফোনটি Qualcomm Snapdragon 778G Processor দ্বারা পরিচালিত হবে। একই সাথে ইনক্লুড রয়েছে Accelerometer, Ambient Light, Gyroscope, Magnetometer এবং Proximity Sensor।

এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যার মধ্যে রয়েছে 64MP Primary Sensor, 12MP Wide-Angle Shooter, 5MP Macro Shooter। এছাড়াও আপনি পেয়ে যাবেন 32MP ফ্রন্ট ক্যামেরা। আরও পাবেন 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth, GPS/ A-GPS, NFC এবং USB Type-C Port। 

এখানেই শেষ নয় থাকছে 5000 mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জার। যা একটিমাত্র চার্জে 48 ঘণ্টা পর্যন্ত ভয়েস কলিং এবং 20 ঘন্টা পর্যন্ত ভিডিও উপভোগের সুবিধা প্রদান করে। সিকিউরিটি ফিচার হিসাবে পাবেন Side-Mounted Fingerprint Sensor। স্মার্টফোনটির পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 164.2×76.4×7.4mm এবং 173 গ্রাম। 

জেনেনিন : মাত্র 2,999 টাকায় Noise নিয়ে চলে এল তাদের ColorFit Brio স্মার্টওয়াচ, রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স

দাম কত রাখা হয়েছে?

আমাদের দেশে স্মার্টফোনের 6GB RAM + 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 29,999 টাকা। একই সাথে 8GB + 128GB মডেলের জন্য আপনাকে দিতে হবে 31,999 টাকা। এটি Blazing Black এবং Icy Blue এই দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে।

সেল Date কবে?

স্মার্টফোনটির প্রথম সেল শুরু হচ্ছে Amazon Great Indian Festival 2021 দিন অর্থাৎ অক্টোবরের 3 তারিখ থেকে। গ্রাহকরা এটি Amazon পাশাপাশি Samsung.com এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন। 

জেনেনিন : ধামাকা অফার! Reliance Jio-র এই প্ল্যান গুলিতে পেয়ে যান 20% Cashback বেনিফিট, এখুনি জেনেনিন কিভাবে

ডিসকাউন্ট কেমন রয়েছে?

Samsung Galaxy M52 5G স্মার্টফোনটি Amazon Diwali Sale-এ আপনি পাবেন অতিরিক্ত ডিসকাউন্ট। স্মার্টফোনটির 6GB + 128GB মডেল আপনি পেয়ে যাবেন 26,999 টাকায় এবং 8GB + 128GB কিনে নিতে পারবেন 28,999 টাকায়। তাই দেরি না করে এমন অসাধারণ অফার মিস করবেন না।