স্যামসাং (Samsung) এবার ভারতের বাজারে তাদের এক বাজেট 5G স্মর্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে Flipkart মাইক্রো সাইট তৈরি হয়ে গেছে। আর এই স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছু স্পেসিফিকেশন্স কনফার্ম জানা যাচ্ছে। এটা অন্য কোন স্মার্টফোন নয়, এটা হতে চলেছে Samsung Galaxy F42 5G স্মার্টফোনটি।
Samsung Galaxy F42 5G স্পেসিফিকেশন্স
Flipkart-এর মাইক্রো সাইটে এই স্মার্টফোনের বেশ কিছু ফিচারস সম্পর্কে জানতে পারছি আমরা। জানতে পেরেছি এই স্মার্টফোনের কালার সম্পর্কেও। দুটি কালার ভেরিয়েন্টে স্মার্টফোনটা লঞ্চ হবে। একটা ব্ল্যাক এবং অপরটি ব্লু।
ছবি দেখে বোঝা যাচ্ছে এর ক্যামেরা আইল্যান্ড হতে চলেছে স্কয়ার শেপের। তার সাথে ট্রিপল ক্যামেরা সেটআপে আসতে চলেছে এই স্মার্টফোন। থাকবে LED ফ্ল্যাশ এর সুবিধাও। ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনে থাকবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর।
মনে করা হচ্ছে স্মার্টফোনটিতে পাওয়া যাবে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। পাওয়া যাবে FHD+ রেজোলিউশন। যার থাকবে 90Hz-এর রিফ্রেশ রেট।প্রসেসর হিসেবে মনে করা হচ্ছে স্মার্টফোনে থাকবে MediaTek-এর Dimensity 700। আর 6 GB RAM ও 128 GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
জেনেনিন : Garena Free Fire Max আসছে এই সকল চমক নিয়ে! কোন ফোনে খেলা যাবে? জেনেনিন সমস্ত কিছু
ব্যাটারি হিসেবে স্মার্টফোনে থাকবে 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি। আর তার সাথে মনে করা হচ্ছে 15W-এর ফাস্ট চার্জার থাকবে প্যাকেটের মধ্যে। এই স্মার্টফোনের আরেকটা জিনিস সম্পর্কে 5G লাভাররা খুশি হবেন।
স্যামসাং এই স্মার্টফোনে নিয়ে আসছে 12 টি 5G ব্যান্ড স্মার্টফোনের সাথে। যেটা খুবই ভালো খবর ইউজারদের জন্য। সিকিউরিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Samsung Galaxy F42 5G দাম
মনে করা হচ্ছে স্মার্টফোনের দাম 20,000 টাকার মধ্যেই থাকবে। তবে এখনো পর্যন্ত এর সমস্ত ফিচারস সহ সঠিক দাম জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক দিন। কারণ স্মার্টফোনটিকে লঞ্চ করা হচ্ছে আগামী 29 তারিখে।

