ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হয়ে গেল Samsung Galaxy F42 5G স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন, দাম, সেল ডেট এবং লঞ্চ অফার বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল আরও এক অসাধারণ স্মার্টফোন। সাউথ কোরিয়ান ব্র্যান্ড তাদের Galaxy F- সিরিজে 5G কানেক্টিভিটি স্মার্টফোন হিসেবে যুক্ত করল Samsung Galaxy F42 5G স্মার্টফোনকে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু। 

Samsung Galaxy F42 5G স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনটি Android 11 One UI 3.1 উপর ভিত্তি করে পরিচালিত হবে। স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.6-Inch Full-HD+ Display। একই সাথে রয়েছে 90Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে MediaTek Dimensity 700 SoC। স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং সুবিধা।

এরই পাশাপাশি রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে আপনি পাবেন 64-Megapixel Primary Sensor, 5-Megapixel Ultra-Wide Shooter এবং 2-Megapixel Depth Sensor। একই সাথে পাবেন 8-Megapixel সেলফি ক্যামেরা। আরও পাবেন Hyperlapse, Slow Motion, Food Mode, Night Mode, Panorama এবং Pro Mode সহ প্রভৃতি ফিচারস।

এখানেই শেষ নয় পাবেন 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C, Dolby Atmos Speaker এবং 3.5mm Headphone Jack। একই সাথে ইনক্লুড রয়েছে Accelerometer, Ambient Light, Gyroscope, Magnetometer এবং Proximity Sensor এবং Side-Mounted Fingerprint Sensor। স্মার্টফোনের পরিমাপ 167.2×76.4×9.0mm।

জেনেনিন : লঞ্চ করে দেওয়া হল Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনটি, রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স, এখুনি জেনেনিন দাম ও সেল ডেট

দাম কত রাখা হয়েছে?

Samsung Galaxy F42 5G স্মার্টফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 20,999 টাকা। একই সাথে 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে 22,999 টাকা। স্মার্টফোনটি Matte Aqua এবং Matte Black কালার অপশনে উপলব্ধ রয়েছে।

সেল Date কবে?

সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই স্মার্টফোনটির সেল ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। সেল ডেট নির্ধারণ করা হয়েছে আগামী অক্টোবর মাসের 3 তারিখ।গ্রাহকরা স্মার্টফোনটি Flipkart, Samsung Online & Offline Store-এর মাধ্যমে কিনে নিতে পারবেন।

লঞ্চ অফার কেমন রয়েছে?

Flipkart Big Billion Days Sale-এ গ্রাহকরা এর 6GB ভেরিয়েন্ট কিনে নিতে পারবেন মাত্র 17,999 টাকায়। একই সঙ্গে 8GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন 19,999 টাকাতে। এছাড়াও থাকছে No-Cost EMI এবং Exchange Discount-এরও সুবিধা।