আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে স্যামসাং লঞ্চ করতে চলেছে Samsung Galaxy A52s 5G স্মার্টফোনটি। আর বেশ কয়েক মাস ধরে এই স্মার্টফোনের নানান রকম লিক্স আমাদের হাতে আসছিল। এবার এই স্মার্টফোনটি BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্ট হয়ে গেছে। এবং স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে এর পেইজ লাইভ করে দেওয়া হয়েছে। বেশকিছু স্পেসিফিকেশনস জানতে পারা যাচ্ছে এই স্মার্টফোন সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A52s 5G স্মার্টফোনটি
স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখান থেকে আমরা জানতে পারছি এই স্মার্টফোনটির মডেল নাম্বার হতে চলেছে SM-A528B/DS। এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মডেল নাম্বার ছাড়া আর কোন রকম তথ্য পাওয়া যায়নি। তবে বেশ কিছু লিক্স ইতিমধ্যেই বেরিয়ে এসেছে এই স্মার্টফোন সম্পর্কে।
যেগুলো থেকে জানা যাচ্ছে এর মধ্যে থাকবে 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট (Refresh Rate) হতে চলেছে 120Hz এর। থাকবে 8 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসাবে থাকবে থাকতে পারে Qualcomm Snapdragon 778G।
ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনের থাকতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হবে 64 মেগাপিক্সেলের, তার সাথে থাকবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং 5 মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা ইউনিট। সেলফি ক্যামেরা হিসাবে থাকতে পারে 32 মেগাপিক্সেলের সেন্সর।
ব্যাটারি থাকবে 4500mAh এর ব্যাটারি এবং 25W এর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। ডিভাইসটি পাওয়া যেতে পারে চারটি কালার ভেরিয়েন্টে। সেগুলি হল- Mint, Purple, Black এবং Blue। দাম হতে পার 39,148 টাকা মতো। অফিসিয়ালি এর লঞ্চ ডেট বা স্পেসিফিকেশন্স এখনও না জানানো হলেও খুব বেশি এই স্মার্টফোন লঞ্চে দেরি করে হবেনা এমনটাই মনে করা হচ্ছে।

