শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A52s 5G স্মার্টফোন, এক নজরে জেনে নিন স্পেসিফিকেশন্স এবং সম্ভাব্য দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

আমরা জানি গত সপ্তাহেই UK-তে লঞ্চ হয়েছে Samsung Galaxy A52s 5G স্মার্টফোন। অবশেষে দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড আমাদের দেশেও লঞ্চ করতে চলেছে Samsung Galaxy A52s 5G স্মার্টফোনটি। ইতিমধ্যেই সংস্থা একটি টুইটের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে। একই সাথে বেশ কিছু স্পেসিফিকেশন্স এবং দাম সংস্থা প্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Samsung Galaxy A52s এর স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে আমরা পেতে চলেছি 2400 X 1080 Pixles রেজোলিউশন বিশিষ্ট 6.5-Inch FHD+ Super AMOLED Infinity-O Display। একই সাথে আপনি পেয়ে যাবেন 120Hz Refresh Rate। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Qualcomm Snapdragon 778G SoC। জানা গেছে স্মার্টফোনটি Android 11 ও OneUI 3.1 দ্বারা পরিচালিত হবে।

এই স্মার্টফোনের মধ্যে আমরা দেখতে পাবো Quad Camera Setup। যার মধ্যে রয়েছে 64MP Primary Shooter, 12MP Ultra-Wide-Angle Lens, 5MP Macro Sensor এবং 5MP Depth Camera। এছাড়াও পেয়ে যাবেন 32MP Selfie Camera। এরই পাশাপাশি আমরা পেতে চলেছি 25W ফাস্ট-চার্জিং সাপোর্ট সহ 4,500mAh ব্যাটারি।

জেনেনিন : 3499 টাকায় নয়, মাত্র 2999 টাকায় পেয়ে যাবেন নতুন লঞ্চ হওয়া Mi Smart Band 6, অবশ্যই জেনেনিন কিভাবে

এখানেই শেষ নয় আরও পাবেন 5G, 4G LTE Connectivity, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0, GPS, NFC এবং USB Type-C Charging Port। সিকিউরিটি সিস্টেম হিসাবে এই স্মার্টফোনের মধ্যে উপলব্ধ রয়েছে Display Fingerprint Sensor। 

দাম কত রাখা হয়েছে?

মনে করা হচ্ছে স্মার্টফোনটি আমাদের দেশে দুটি ভেরিয়েন্ট উপলব্ধ হবে। যার 6GB+128GB জন্য আপনাকে খরচ করতে হবে 35,999 টাকা এবং 8GB+128GB মডেল এর জন্য আপনাকে দিতে হবে Rs 37,499 টাকা। এছাড়াও আপনার প্রয়োজনে আপনি microSD Card ব্যবহার করে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। 

লঞ্চ Date কবে রাখা হয়েছে?

এই স্মার্টফোনটি আমাদের দেশে কবে লঞ্চ হবে সেই সম্বন্ধে সংস্থা এখনো কোনো তথ্য জানায়নি। তবে একটি সূত্র মারফত জানা গেছে যে Samsung Galaxy A52s 5G ভারতে 3 সেপ্টেম্বর লঞ্চ হবে। কী ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না।