গতকালই লঞ্চ হয়েছে Redmi Note 11 সিরিজ। তারই সাথে চিনে লঞ্চ হয়ে গেল Redmi Watch 2। এই নতুন ওয়াচ নিয়ে সকলেই খুব এক্সাইটেড। চলুন জেনে নেওয়া যাক Redmi Watch 2-এর স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু।
Redmi Watch 2 স্পেসিফিকেশন্স কেমন?
এই ওয়াচটির মধ্যে রয়েছে 1.6 Inch AMOLED Display। একই সাথে পাবেন 100 Watch Faces, Blood-Oxygen Level এবং SpO2 ট্রাকিং এর সুবিধা। এছাড়াও থাকছে 5ATM Water Resistance সুবিধা। এরই পাশাপাশি পেয়ে যাবেন 24/7 Heart Rate Monitor, Sleep Tracking, Step Counter মতো বিভিন্ন অসাধারণ ফিচার্স।
আরও রয়েছে 117 টি Sports Modes। যা আগের স্মার্টওয়াচটির তুলনায় নিঃসন্দেহে একটি ভালো পদক্ষেপ। একই সঙ্গে জড়িত থাকছে GPS সিস্টেম। ওয়াচটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের যাবতীয় নোটিফিকেশন পরিদর্শনের পাশাপাশি পেয়ে যাবেন NFC সুবিধা। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এতে ব্যবহৃত ব্যাটারি আপনাকে 12 দিনের দীর্ঘ ব্যাটারি লাইফ প্রদান করবে। এটির ওজন মাত্র 30 গ্রাম।
জেনেনিন : IRCTC-র সাথে এবার পার্টনারশিপ করছে TrueCaller, রেলযাত্রীদের জন্য সুখবর
Redmi Watch 2 দাম কত?
এটি Elegant Black, Space Blue এবং Ivory এই তিনটে কালার উপলব্ধ রয়েছে। চিনা দেশে ডিভাইসটির দাম রাখা হয়েছে CNY 399 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 4,700 টাকা। আগামী নভেম্বরের 1 তারিখ থেকে JD.Com সাইটের ম্যাধমে এর Pre-Order শুরু হবে। ভারতের বাজারে প্রোডাক্টটি কবে লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়।
গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

