ভালো স্মার্ট টিভি প্রয়োজন? লঞ্চ হয়ে গেল Redmi Smart TV 32 এবং Smart TV 43, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

অবশেষে শাওমি ভারতের বাজারে লঞ্চ করে দিলো দুটি অসাধারণ স্মার্টটিভি (Smart TV)। যার প্রথমটি Redmi Smart TV 32 এবং দ্বিতীয়টি হল Redmi Smart TV 43। উভয়ই PatchWall 4 যুক্ত Android TV 11 উপর ভিত্তি করে চলবে। দেখে নিন এদের স্পেসিফিকেশন্স ও দাম বিস্তারিত ভাবে। 

Redmi Smart TV 32, Redmi Smart TV 43 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন Redmi Smart TV 32-এর মধ্যে রয়েছে 32 Inch Display। অন্যদিকে Redmi Smart TV 43-তে থাকছে 43 Inch Display। এই স্মার্ট টিভির মধ্যে আপনি পেয়ে যাবেন Universal Search, Kids Mode, Language Universe মতো অসাধারন ফিচারস। একই সাথে রয়েছে Xiaomi Vivid Picture Engine। এছাড়াও থাকছে 20W স্পিকার, Dolby Audio, DTS Virtual:X সাপোর্ট সিস্টেম। 

এরই পাশাপাশি কানেক্টিভিটি হিসাবে পাবেন Dual-Band Wi-Fi এবং Bluetooth v5.0 সুবিধা। Smart TV-তে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে বড় ডিসপ্লেতে Cast করার জন্য Miracast App অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও Auto Low Latency Mode রয়েছে যা Game Console এর সময় Latency Rate কমাতে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে।

এখানেই শেষ নয় আরও থাকছে দুটি HDMI, দুটি USB 2.0, একটি AV, 3.5mm Headphone Jack, Ethernet, এবং Antenna পোর্ট। উভয় TV ক্ষেত্রেই রয়েছে 16 মিলিয়ন কালার। 

জেনেনিন : লঞ্চ হয়ে গেল দুটি ভিন্ন মডেলের Redmi G 2021 Gaming Laptop, এক নজরে জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম সহ সমস্ত কিছু

একই সঙ্গে থাকছে Mi Remote যার মধ্যে রয়েছে Google Assistant Button, Quick Mute এবং Quick Wake ফিচার্স যা 5 সেকেন্ডেরও কম সময়ে টিভি চালু করতে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে।

দাম কত রাখা হয়েছে?

ইতিমধ্যেই আমাদের দেশে প্রডাক্টগুলো উপলব্ধ রয়েছে। সংস্থার তরফ থেকে Redmi Smart TV 32 মডেলটির ভারতের বাজারে দাম রাখা হয়েছে 15,999 টাকা। একই সাথে Redmi Smart TV 43 জন্য আপনাকে খরচ করতে হবে 25,999 টাকা। 

সেল Date কবে?

Amazon Great Indian Festival 2021 শুরুর প্রথম দিনেই এই TV গুলির সেল শুরু হয়ে যাবে। গ্রাহকরা Amazon, Mi.com, Mi Home Store এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন তাদের পছন্দমত মডেল। 

কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টটিভি আপনার? তা আমাদের জানাতে অবশ্যই ভুলবেন না।