লঞ্চ হতে চলেছে Redmi Note 11T 5G স্মার্টফোন, দেখেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট সহ সমস্ত কিছু

আমরা জানি ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Redmi Note 11 5G স্মার্টফোন। সম্প্রতি ভারতের বাজারে স্মার্টফোনটির আপগ্রেড ভার্সন হিসাবে লঞ্চ হতে চলেছে নতুন Redmi Note 11T 5G স্মার্টফোন। ইতিমধ্যেই স্মার্টফোনটির যাবতীয় তথ্য প্রকাশ পেয়েছে বেশ কিছু প্লাটফর্মে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং দাম কেমন হতে চলেছে। 

Redmi Note 11T 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.6-Inch IPS LCD Display। একই সাথে রয়েছে 90Hz Refresh Rate। প্রসেসর হিসাবে স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Dimensity 810 5G SoC। এরই পাশাপাশি আপনি পেয়ে যাবেন 16MP ক্যামেরায় সেলফি তোলার সুযোগ। 

একই সাথে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে 50MP Primary Camera এবং 8MP Ultrawide Camera। স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি। এছাড়াও থাকছে 33W ফাস্ট চার্জিং এর সুবিধা। বাকি সমস্ত ফিচারস অজানা রয়েছে এখনও পর্যন্ত।

জেনেনিন : আবার সমস্যায় Hubble Space Telescope, ক্রমশ না ফেরার দেশে যাত্রা করছে যেন সে!

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটি তিনটে স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ রয়েছে বলে মনে করা হচ্ছে। Moneycontrol-এর তথ্য অনুসারে স্মার্টফোনটির 6GB RAM + 64GB মডেলের দাম 16,999 টাকা। একই সাথে 6GB + 128GB ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 17,999 টাকা। এছাড়াও 8GB + 128GB মডেলটির জন্য আপনাকে দিতে হবে ভারতীয় মুদ্রায় 19,999 টাকা। তবে লঞ্চের পরই এই বিষয়ে সঠিক খবর দিতে পারবো আমরা। 

লঞ্চ Date কবে রাখা হয়েছে?

স্মার্টফোনটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। আজই মনু কুমার জেইন টুইটের মাধ্যমে কনফার্ম করে দিয়েছেন এর লঞ্চ ডেট। আগামী 30 শে নভেম্বর স্মার্টফোনটি আমাদের দেশে লঞ্চ হবে এবং তারপরই আমরা এর সেল ডেট সম্বন্ধে জানতে পারবো। 

নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।