কোয়াড ক্যামেরাসহ লঞ্চ হয়ে গেছে Redmi Note 10 Lite স্মার্টফোন, এর মধ্যে আর কি কি স্পেসিফিকেশন্স পাবেন জেনেনিন এখানে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে Redmi Note 10 Lite স্মার্টফোন। জানা গেছে এটি গত বছর লঞ্চ হওয়া Redmi Note 9 Pro মডেলের সম্পূর্ণ রিব্র্যান্ড মডেল। ইতিমধ্যেই এর স্পেসিফিকেশন্স, দাম, সেল Date জানতে পেরেছি আমরা। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Redmi Note 10 Lite স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1080×2400 Pixel রেজোলিউশন বিশিষ্ট 6.67-Inch Full-HD+ IPS Display। একই সাথে পাবেন Corning Gorilla Glass 5 প্রটেকশন। এছাড়াও থাকছে Reading Mode 2.0, TUV Rheinland Low Blue Light Certification এবং Dual-SIM সাপোর্ট। 

স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Adreno 618 GPU যুক্ত Octa-Core Qualcomm Snapdragon 720G SoC। সর্বোচ্চ স্টোরেজ হিসাবে আপনি পাবেন 6GB LPDDR4X RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। একই সাথে পেয়ে যাবেন 5,020mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং ফিচারস।

এরই পাশাপাশি রয়েছে Quad Camera Setup। যার মধ্যে পাবেন 48MP Primary Shooter, 8MP Ultra-Wide-Angle Lens, 5MP Macro Sensor এবং 2MP Depth Sensor। একই সঙ্গে থাকছে 16MP Selfie Shooter। সিকিউরিটি সিস্টেম হিসাবে পাবেন Side-Mounted Fingerprint Sensor এবং AI Face Unlock।

এখানেই শেষ নয় থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/A-GPS, NavIC, USB Type-C Port এবং 3.5mm Headphone Jack। স্মার্টফোনটির পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 165.75×76.68×8.8m এবং 209 গ্রাম।

জেনেনিন : কম দামে ট্যাবলেটের প্রয়োজন? লঞ্চ হয়ে গেল Moto Tab G20, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটির তিনটি ভেরিয়েন্ট আমাদের দেশে উপলব্ধ রয়েছে। যার 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের জন্য আপনাকে দিতে হবে 13,999 টাকা। একই সাথে 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য আপনাকে খরচ করতে হবে 15,999 টাকা। একই সাথে 6GB RAM + 128GB মডেলের দাম নির্ধারণ করা হয়েছে 16,999 টাকা। 

সেল Date কবে রাখা হয়েছে?

আমাদের দেশে ডিভাইসটি Aurora Blue, Champagne Gold, Glacier White এবং Interstellar Black এই চারটি কালার অপশন দেখতে পাওয়া যাবে। আজ অর্থাৎ অক্টোবর 2 তারিখ থেকেই এর প্রথম সেল শুরু হবে। গ্রাহকরা এটি Mi.com এবং Amazon.in. মাধ্যমে কিনে নিতে পারবেন।

জেনেনিন : 5000mAh ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সহ মাত্র 7,999 টাকায় লঞ্চ হয়ে গেল POCO C31, এখুনি দেখেনিন এর স্পেসিফিকেশন্স ও সেল ডেট

লঞ্চ অফার কেমন রয়েছে?

সংস্থার তরফ থেকে স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে রাখা হয়েছে লঞ্চ অফার। আপনি যদি একজন SBI ব্যাংকের Credit Card হোল্ডার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 1,250 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এমন অসাধারন অফার একদমই মিস করবেন না।