লঞ্চের আগেই ফাঁস হয়ে গেলো Redmi K50 সিরিজের স্পেসিফিকেশন্স, এক নজরে জেনেনিন বিস্তারিত

ইতিমধ্যে আমরা Redmi K40 লাইনআপের স্মার্টফোন গুলি ব্যাপক ভাবে উপভোগ করে এসেছি। সম্প্রতি এবার শোনা যাচ্ছে Redmi সংস্থা তাদের নতুন Redmi K50 সিরিজের স্মার্টফোন গুলি নিয়ে কাজ করে চলেছে। Redmi K50 সিরিজ সমন্ধে Tipster Digital Chat Station বেশ কিছু তথ্য লিক ইতিমধ্যে করেছে। 

কেমন হতে চলেছে এই Redmi K50 সিরিজ?

সূত্র মারফত জানা গেছে এই নতুন সিরিজে আমরা পেতে চলেছি Redmi K50, K50 Pro এবং K50 Pro+ এর তিনটি ভিন্ন মডেল। এই স্মার্টফোনগুলোর মধ্যে সম্ভাব্য থাকতে পারে High-Quality Curved AMOLED Panel। এছাড়াও K50 ভেরিয়েন্টে থাকতে পারে Snapdragon 888 অথবা 870 Chip। যেখানে K50 Pro/Pro+ মডেলের মধ্যে পাবেন Snapdragon 898 Chip।

জেনেনিন : নভেম্বর মাসেই লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন, এক নজরে জেনেনিন কেমন চমক রয়েছে

এখানেই শেষ নয় ইনক্লুড থাকছে 108-Megapixel Primary Camera। একই সঙ্গে পেয়ে যাবেন X-Axis Motor। এছাড়াও মিউজিক উপভোগের জন্য রয়েছে অসাধারণ JBL Dual Stereo Speakers। এরই পাশাপশি পাবেন একটি বড় আকারের ব্যাটারি যা 67W দ্রুত চার্জিং সমর্থনযোগ্য। আরও থাকছে Screen Fingerprint Scanner।

লঞ্চ কবে হবে?

সংস্থার তরফ থেকে লঞ্চ ডেট সঠিক ভাবে জানানো না হলেও মনে করা হচ্ছে Redmi K50 সিরিজ আগামী ফেব্রুয়ারী 2022 এর আগেই লঞ্চ হতে পারে। লঞ্চের পরেই আমরা এর সঠিক দাম জানতে পারবো। এখন পর্যন্ত উল্লেখিত তথ্য ছাড়া Redmi K50 সিরিজ সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি।

যাইহোক, আগামী দিনে অফিশিয়াল টিজারের মাধ্যমে আরও বিস্তারিত তথ্য জানতে পারবো বলে আমরা মনে করি। নতুন এই সিরিজ সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। Redmi K50 সিরিজ লঞ্চ হওয়া মাত্রই এই বিষয়ে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো আমরা।