অবশেষে আবার একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করে দিল রেডমি (Redmi)। আর এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি থেকে শুরু করে MediaTek Helio G35 প্রসেসর পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Redmi 9 Activ স্পেসিফিকেশন্স
Redmi 9 Activ স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে এই বিষয়ে আগেই জানিয়েছিলেন আমরা। আর আজই লঞ্চ করে দেওয়া হল এই স্মার্টফোনটিকে। ডিসপ্লে হিসাবে স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। পাওয়া যাবে 720X1600 রেজোলিউশনের সাথে। রয়েছে 20:9 এসপেক্ট রেশিও।
ক্যামেরা হিসাবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর তার সাথে 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ভিডিও কলের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যেটাকে ওয়াটার ড্রপ নচ এর মধ্যে রাখা হয়েছে।
স্মার্টফোনে রয়েছে 5000mAh-এর ব্যাটারি ও 10W এর ফাস্ট চারজিং সাপোর্ট। রয়েছে MediaTek Helio G35 প্রসেসর। তার সাথে 6 GB পর্যন্ত RAM এবং 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। 128 GB ইন্টারনাল স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নেওয়া যাবে খুব সহজেই। এর ওজন 194 গ্রাম এবং 7.7mm থিকনেস। স্মার্টফোনটি রান করে অ্যান্ড্রয়েড 11 এর উপর ভিত্তি করে MIUI 12 এর সাহায্যে।
Redmi 9 Activ স্মার্টফোনটির দাম
4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজের সাথে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এই দুটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। তার মধ্যে 4 GB-64 GB ভেরিয়েন্ট এর দাম 9,499 টাকা। 6 GB-128 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা।
চারটি কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে স্মার্টফোনটিকে। সেগুলি হল কার্বন ব্ল্যাক, কোরাল গ্রীন, স্কাই ব্লু এবং স্পোর্টি অরেঞ্জ। আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বরে 24 তারিখ থেকে স্মার্টফোনটির সেল শুরু হবে। কিনতে পাওয়া যাবে আমাজন, MI অনলাইন ও অফলাইন স্টোর থেকে।

