মাত্র 10,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন Redmi 9 Activ, আজ থেকেই শুরু হচ্ছে প্রথম সেল, জেনেনিন স্পেসিফিকেসন্স ও দাম বিস্তারিত ভাবে

গত কালই Redmi তাদের 9 সিরিজের একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করে দিয়েছিল। এই স্মার্টফোনটি হল Redmi 9 Activ। আর আজই রয়েছে স্মার্টফোনটির প্রথম সেল। অল্প দামে স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশন্স ও সেল ডিটেলস দেখে দেখে নিন এখানে। 

Redmi 9 Activ-এর দাম ও সেল টাইম

4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজের সাথে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এই দুটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে।তার মধ্যে 4 GB-64 GB ভেরিয়েন্ট এর দাম 9,499 টাকা। 6 GB-128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। 

চারটি কালারে পাওয়া যাবে স্মার্টফোনটিকে- কার্বন ব্ল্যাক, কোরাল গ্রীন, স্কাই ব্লু এবং স্পোর্টি অরেঞ্জ। আজ দুপুর 12 টা থেকেই স্মার্টফোনটির সেল শুরু হবে। কিনতে পাওয়া যাবে আমাজন, MI অনলাইন ও অফলাইন স্টোর থেকে। এক ঝলকে দেখেনিন কি কি স্পেসিফিকেশন্স রয়েছে। 

Redmi 9 Activ-এর স্পেসিফিকেশন্স

Redmi 9 Activ-এর ডিসপ্লে হিসাবে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। রেজোলিউশন রয়েছে 720X1600। রয়েছে 20:9 এসপেক্ট রেশিও। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। রয়েছে 13 MP এর প্রাইমারি ক্যামেরা, আর তার সাথে 2 MP এর ডেফথ সেন্সর। ভিডিও কলের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যেটাকে ওয়াটার ড্রপ নচ এর মধ্যে রাখা হয়েছে। 

জেনেনিন : ভারতেও নিয়ে আসা হচ্ছে Realme GT Neo 2 5G স্মার্টফোনটি, কবে লঞ্চ ডেট? জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম

স্মার্টফোনে রয়েছে 5000mAh-এর ব্যাটারি ও 10W এর ফাস্ট চারজিং সাপোর্ট। রয়েছে MediaTek Helio G35 প্রসেসর। তার সাথে 6 GB পর্যন্ত RAM এবং 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। 

128 GB ইন্টারনাল স্টোরেজকে microSD Card ব্যবহার করে বাড়িয়ে নেওয়া যাবে খুব সহজেই। এর ওজন 194 গ্রাম এবং 7.7mm থিকনেস। স্মার্টফোনটি রান করে অ্যান্ড্রয়েড 11 এর উপর ভিত্তি করে MIUI 12 এর সাহায্যে।