শীঘ্রই আসছে Redmi 9 Activ এবং Redmi 9A Sport স্মার্টফোন, লিক হয়ে গেল তাদের স্টোরেজ, কালার ভেরিয়েন্ট ও স্পেসিফিকেশন্স, এক নজরে জেনেনিন সমস্ত কিছু

সম্প্রতি Tipster Ishan Agarwal-এর তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi-র দুটি স্মার্টফোন। আর সেগুলি হল Redmi 9 Activ এবং Redmi 9A Sport স্মার্টফোন। এই দুটি ভিন্ন মডেলের স্মার্টফোনের স্পেসিফিকেশন আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। চলুন এক নজরে জেনে নেওয়া যাক স্মার্টফোনের স্পেসিফিকেশনের ব্যাপারে।

Redmi 9 Activ স্পেসিফিকেশন্স

মনে করা হচ্ছে এই স্মার্টফোনের মধ্যে রয়েছে MediaTek Helio G35 SoC। একই সাথে পাবেন 6.53-Inch HD+ Display। এছাড়াও রয়েছে 13MP বিশিষ্ট Dual Rear Camera। এরই পাশাপাশি পেয়ে যাবেন 5,000mAh-এর অসাধারণ ব্যাটারি। স্মার্টফোনের বাকি অংশ Redmi 9 Prime স্মার্টফোনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

এই স্মার্টফোনটি আপনি দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। একই সাথে পাবেন 6GB RAM এবং 128GB স্টোরেজ। স্মার্টফোনটি একটি নতুন Metallic Purple কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে বলে জানা গেছে। 

জেনেনিন : মহাকাশ ভ্রমণ করতে চান? থাকবে গরম গরম খাবারের ব্যবস্থা, অত্যাধুনিক টয়লেট ও ফ্রি ওয়াইফাই, ঘোষণা করলেন ইলন মাস্ক নিজেই

Redmi 9A Sport স্পেসিফিকেশন্স

সর্বপ্রথম আমরা এই স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে জেনে নেবো। Redmi 9 স্মার্টফোনে আমরা যে ডিসপ্লে দেখতে পেয়েছিলাম ঠিক একই ডিসপ্লে আমরা দেখতে পাবো এই Redmi 9A Sport স্মার্টফোনের মধ্যে। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে MediaTek Helio G25 SoC। একই সাথে পাবেন 13MP Rear Camera এবং 5MP Front Camera। 

এখানেই শেষ নয় আরও থাকছে 5,000mAh ব্যাটারি। স্মার্টফোনটি দুটি স্টোরেজ কনফিগারেশনের উপলব্ধ রয়েছে যার প্রথমটি 2GB RAM + 32GB স্টোরেজ এবং দ্বিতীয়টি 3GB RAM + 32GB স্টোরেজ। এরই পাশাপাশি স্মার্টফোনটি ভারতের বাজারে Metallic Blue কালার অপশনে আসতে চলেছে। 

দাম কত হতে পারে?

স্মার্টফোনের দামের প্রসঙ্গে আপনাদের জানাবো আর্টিকেলটির লেখার সময় পর্যন্ত স্মার্টফোনের দাম ভারতের বাজারে কত হতে চলেছে তা কোনো ভাবেই জানা সম্ভব হয়নি। তাই স্মার্টফোন গুলো লঞ্চের পরেই এর সঠিক দাম আমরা জানতে পারবো তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এখনও জানা যায়নি স্মার্টফোন দুটির লঞ্চ ডেট সম্পর্কেও।