কিছুদিন আগেই গ্লোবালি লঞ্চ হয়েছে Redmi 10 স্মার্টফোন। ইতিমধ্যেই Xiaomi Senior Executives একের পর এক Prime Numbers টুইট করেই চলেছেন। তাই এমন Prime Numbers থেকে মনে করা হচ্ছে Xiaomi ভারতে Redmi 10 Prime লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে। আগে এই স্মার্টফোনকে IMEI ডেটাবেসেও দেখা গিয়েছিল।
ভারতের বাজারে সম্ভবত Redmi 10 স্মার্টফোনটি আসতে পারে Redmi 10 Prime নাম নিয়ে। কোম্পানি তার নতুন Redmi ফোন লঞ্চ করার জন্য এই আজব ধরণের টুইটের মাধ্যমে যাবতীয় এমন তথ্যই টিজ করছে!
Redmi 10 Prime স্পেসিফিকেশনস
এই স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন 6.5-inch Full HD+ LCD Display। একইসঙ্গে পেয়ে যাবেন Adaptive Refresh Rate যার মধ্যে থাকতে পারে 45Hz, 60Hz এবং 90Hz-এর ভিন্ন Refresh Rate। স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে উপস্থিত রয়েছে MediaTek Dimensity G88।
সাথে স্মার্টফোনটিতে রয়েছে Quad-Camera Setup। যার মধ্যে পাবেন 50MP Primary Camera, একটি 8MP Ultrawide Sensor, একটি 2MP Depth Sensor এবং একটি 2MP Macro Sensor। এছাড়াও রয়েছে 8MP সেলফি ক্যামেরা। ডিভাইসটি 8.9mm পাতলা এবং ওজন 181 গ্রাম।
এছাড়াও এই স্মার্টফোনের মধ্যে পাবেন 5000 mAh ব্যাটারি সহ 18W ফাস্ট চার্জিং এবং 9W রিভার্স চার্জিং সুবিধা। স্মার্টফোনটি MIUI 12.5 ও Android 11 উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানেই শেষ নয় আরও পাবেন Dual Speakers, 3.5mm Headphone Jack এবং Side-Mounted Fingerprint Scanner।
দাম কত রাখা হয়েছে?
স্মার্টফোনটি তিনটি কনফিগারেশনে আমাদের দেশে উপলব্ধ হবে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে 4GB + 64GB দাম 179 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 13,300 টাকা এবং 4GB + 128GB দাম রাখা হয়েছে $199 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 14,800 টাকা। একই সাথে অন্য একটি ভেরিয়েন্ট 6GB + 128GB জন্য আপনাকে দিতে হতে পারে $219 অর্থাৎ আমাদের দেশে যা 16,250 টাকা।
লঞ্চ কবে হবে?
Xiaomi সংস্থার জনপ্রিয়তা আমাদের দেশে ব্যাপক প্রভাব ফেলেছে। নির্দিষ্ট দিন সঠিকভাবে নির্ধারণ করা না হলেও, সূত্র মারফত জানা গেছে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই আমাদের দেশে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। কী ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না।

