লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Redmi 10 স্মার্টফোনের যাবতীয় স্পেসিফিকেশনস, করে দেওয়া হল অফিসিয়ালি টিস, এক নজরে জেনেনিন বিস্তারিতভাবে সমস্ত কিছু

আগেই শাওমি ভুল করে রিলিজ করে দিয়েছিল তাদের আপকামিং Redmi 10 স্মার্টফোনের স্পেসিফিকেশন্স যুক্ত ব্লগ পোস্ট। যদিও সংস্থা পরবর্তীকালে সেই পোস্ট রিমুভ করে দেয়। আর আজই তারা অফিসিয়ালি টিস করে দিল এই স্মার্টফোনটির আগমন বার্তা। যা থেকে এই স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু বিষয় কনফার্ম হল।  চলুন জেনে নেওয়া যাক কি জানতে পেরেছি আমরা।

Redmi 10 স্পেসিফিকেশনস

স্মার্টফোনটির মধ্যে আমরা পেতে চলেছি 6.5-inch Full HD+ LCD Display। স্মার্টফোনটি MIUI 12.5 Android 11 বেসের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এই স্মার্টফোনের মধ্যে 18W ফাস্ট চার্জিং এবং 9W রিভার্স চার্জিং সাপোর্টসহ 5000mAh ব্যাটারি পেয়ে যাবেন যেতে পারি আমরা তা আগেই জানা গিয়েছিল। জানা গেছে ডিভাইসটি কেনার সময় আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন 22.5W ফাস্ট চার্জার। 

সূত্র মারফত জানা গেছে এই স্মার্টফোনটি আমরা তিনটি কনফিগারেশনে পেতে চলেছি যার মধ্যে থাকছে 4GB + 64GB, 4GB + 128GB এবং 6GB + 128GB স্টোরেজ। স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে উপস্থিত রয়েছে MediaTek Dimensity G88 SoC। এছাড়াও রিফ্রেশ রেট হিসাবে থাকতে পারে সম্ভাব্য 45, 60 এবং 90Hz ভিন্ন Refresh Rate। 

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Ola Electric Scooter, যথোপযুক্ত দামে পাওয়া যাবে দুর্দান্ত ফিচার্স, জেনেনিন দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

শাওমির পোস্ট করা ছবি থেকে দেখা যাচ্ছে এসবের পাশাপাশি ক্যামেরা হিসাবে রয়েছে Quad-Camera Setup। যার মধ্যে পাবেন 50MP Primary Camera, 8MP Ultrawide Sensor, 2MP Depth Sensor এবং 2MP Macro Sensor। রয়েছে LED Flash-ও। এখানেই শেষ নয় আরও পাবেন 3.5mm Headphone Jack এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকতে পারে 8MP সেলফি ক্যামেরাও। 

এর অফিসিয়াল লঞ্চ ডেট এখনও ঘোষণা করা হয়নি। নতুন এই Redmi 10 স্মার্টফোন সম্পর্কে আপনি কী ভাবেছেন?