ভারতে রিয়েলমি তাদের টেক লাইফ (TechLife) প্রোডাক্ট ক্যাটাগরির আন্ডারে এবার নিয়ে আসতে চলেছে ওয়াশিং মেশিনও। ইতিমধ্যেই এই ওয়াশিং মেশিনের দাম সহ এর ফিচারস স্পেসিফিকেশন্স সমস্ত কিছুই প্রকাশ পেয়ে গেছে ফ্লিপকার্টের এক লিস্টিং এর মাধ্যমে।
Realme নিয়ে আসছে Washing Machine
দুটো ভেরিয়েন্ট রিয়েলমি তাদের ওয়াশিং মেশিন নিয়ে আসছে আমাদের দেশে। একটা 7.5 কেজি ভেরিয়েন্ট এবং অপরটি 8 কেজি ভেরিয়েন্ট। 7.5 কেজি রিয়েলমি ওয়াশিং মেশিন হতে চলেছে সম্পূর্ণ অটোমেটিক এবং এটা একটি টপ লোড মেশিন। পাওয়া যাবে 700 rpm-এর সুবিধা। দশটি ওয়াস প্রোগ্রাম থাকবে এই 7.5 কেজির ওয়াশিং মেশিনে।
আর তার সাথে এই ওয়াশিং মেশিনে পাওয়া যাবে ফেব্রিক সেফ ওয়াস, পাওয়ার ফোম ওয়াস, ডুয়েল ওয়াটারফল এবং সাইলেন্ট ওয়াসের মত দুর্ধর্ষ ফিচার গুলো। ওয়াশিং মেশিনে থাকবে BEE 5 স্টার রেটিং। ফলে ইলেকট্রিসিটি কনজামশন অনেকটাই কম করবে এই ওয়াশিং মেশিন। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না ওয়াশিং মেশিনের ফিচার। এটি IPX4 ওয়াটার রেসিস্টেন্ট সার্টিফিকেশন প্রাপ্ত।
এবার দেখা যাক রিয়েলমি 8 কেজি ওয়াশিং মেশিনের স্পেসিফিকেশন্স সম্পর্কে। এই ওয়াশিং মেশিনে বিল্ট ইন হিটার রয়েছে। যার ফলে আপনার প্রয়োজন মত গরম জল জামাকাপড় কাচার কাজে ব্যবহার করতে পারবেন ওয়াশিং মেশিন থেকেই।
পাওয়া যাবে গার্মেন্টস স্টেরিলাইজেশন, ফেব্রিক্স ওয়াশ এর মত ফিচার গুলো। এর দশটি ওয়াস প্রোগ্রাম রয়েছে। যার মধ্যে স্ট্যান্ডার্ড, ডেনিম, মিক্স, উইন্টার ওয়্যার, ডেলিকেট, কিডস ওয়ার, টপ ক্লিন ইত্যাদি গুরুত্বপূর্ণ ফিচার্স গুলো পাওয়া যাবে। জানানো হচ্ছে এই ওয়াশিং মেশিন 99 শতাংশ ব্যাকটেরিয়া কে রিমুভ করতে সক্ষম।
এমনকি কাচা জামা কাপড় দ্রুত শুকানোর জন্য এরমধ্যে এয়ার ড্রয়ারের ব্যবস্থাও থাকবে। থাকবে পাওয়ার অফ মেমোরির সুবিধা। যা হঠাৎ করে পাওয়ার বন্ধ হয়ে গেলে যতটা হয়েছে তারপর থেকেই আবার কাচা শুরু করে দেবে। রয়েছে ট্রাই সেনসর ওয়াস, ওয়াস লোড সেনসর, ইমব্যালেন্স সেনসর এবং ওয়াটার লেভেল সেনসর এর মত গুরুত্বপূর্ণ কিছু সেনসারও।
Realme ওয়াশিং মেশিন দুটির দাম
ওয়াশিং মেশিন দুটি ফ্লিপকার্টে লিস্টিং হয়ে গেছে। আর সেই লিস্টিং পেজ থেকেই ইতিমধ্যেই এর দাম দেখতে পাচ্ছি আমরা। রিয়েলমি টেকলাইফ 7.5 কেজি ওয়াশিং মেশিনের দাম রাখা হয়েছে 19,990 টাকা। তার সাথে 8 কেজি ওয়াশিং মেশিন মডেলের দাম রাখা হয়েছে 26,490 টাকা।
কবে লঞ্চ করা হবে এই ওয়াশিং মেশিন?
রিয়েলমির এই ওয়াশিং মেশিন কবে লঞ্চ করা হবে সেই সম্পর্কিত এখনো বিস্তারিত কোনও খবর পাওয়া যায়নি কোম্পানির তরফ থেকে। তবে মনে করা হচ্ছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেস সেলেই লঞ্চ করে দেওয়া হবে এই ওয়াশিং মেশিনের দুটি মডেলকেই।

