সম্প্রতি ভারতের বাজারে Realme সংস্থার তরফ থেকে লঞ্চ করে দেওয়া হল তিনটি অসাধারন প্রোডাক্টস। যার মধ্যে রয়েছে Realme Techlife Handheld Vacuum Cleaner, Robot Vacuum-Mop এবং Air Purifier। এছাড়াও খুব শীঘ্রই রিয়েলমি নিয়ে আসতে চলেছে তাদের ওয়াশিং মেশিন। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Handheld Vacuum Cleaner স্পেসিফিকেশন্স
এই Vacuum Cleaner টি Dyson এবং ILife মতো উন্নত ব্র্যান্ডের Vacuum Cleaner-এর আদতেই তৈরি করা হয়েছে। একই সাথে এর মধ্যে রয়েছে 2,200mAh ব্যাটারি। এছাড়াও ইনক্লুড রয়েছে HEPA ফিল্টার এবং ঘর পরিষ্কারের জন্য বিভিন্ন ফিটিং মোড।
আরও থাকছে Normal এবং Maximum Power Mode। এটি সম্পূর্ণ Cord-Free অর্থাৎ আপনার ঘরের সমস্ত জায়গা আপনি এটির মাধ্যমে নির্ভাবনায় পরিষ্কার করতে পারবেন। যা নিঃসন্দেহে একটি ভালো সুবিধা।
Robot Vacuum Cleaner স্পেসিফিকেশন্স
এটি Vacuuming & Mopping উভয় ক্ষমতা সরবরাহ করে। একই সাথে অন্তর্ভুক্ত রয়েছে উভয় ফাংশনের জন্যই আলাদা ফিটিং সিস্টেম। এছাড়াও থাকছে 3,000pa Suction Power এবং 5,200mAh ব্যাটারি। এটি আপনি Remote, Realme Link App মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।
এরই পাশাপাশি থাকছে Google Assistant এবং Amazon Alexa Coice Control সুবিধা। ডিভাইসটি ILife, Milagrow, 360 এর মতো ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করতে প্রুস্তুত।
Air Purifier স্পেসিফিকেশন্স
এই Realme Techlife Air Purifier এর Clean Air Delivery Rate যথাক্রমে প্রতি ঘন্টায় 330 Cubic মিটার। একই সাথে বায়ু পরিস্রাবণের জন্য একটি HEPA ফিল্টার রয়েছে। এছাড়াও ডিভাইসটিতে একটি তীক্ষ্ণ বায়ু মানের সেন্সর রয়েছে যা 99.95% বায়ু কণা ফিল্টার করতে সক্ষম। চলুন এবার দামের ব্যাপারে জেনে নেওয়া যাক।
Realme Techlife Vacuum Cleaner এবং Air Purifier দাম কত রাখা হয়েছে?
ভারতের বাজারে Handheld Vacuum Cleaner দাম রাখা হয়েছে 7,999 টাকা। একই সাথে আপনাকে Robot Vacuum Cleaner জন্য দিতে হবে 24,999 টাকা। এছাড়াও Air Purifier এর সংস্থার তরফ থেকে দাম নির্ধারণ করা হয়েছে 7,999 টাকা।
সেল Date কবে রাখা হয়েছে?
ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে প্রোডাক্ট গুলির সেল ডেট জানিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে Handheld Vacuum Cleaner এবং Air Purifier আগামী অক্টোবর মাসের 2 তারিখ থেকে কেনার জন্য উপলব্ধ হবে। গ্রাহকরা এটি Realme Online Store এবং Flipkart মাধ্যমে কিনে নিতে পারবেন।
একই সঙ্গে Realme Techlife Robot Vacuum-এর প্রথম সেল শুরু হচ্ছে আগামী অক্টোবর মাসের 3 তারিখ। Realme Online Store এবং Flipkart প্ল্যাটফর্ম এর মাধ্যমে এটি বিক্রি হবে।
ডিসকাউন্ট অফার কেমন রয়েছে?
Flipkart Big Billion Days Sale চলাকালীন আপনি তিনটে প্রোডাক্টেই পেয়ে যাবেন অতিরিক্ত ডিসকাউন্ট। Handheld Vacuum Cleaner আপনি কিনে নিতে পারবেন 7,499 টাকায়। একই সাথে Robot Vacuum Cleaner পেয়ে যাবেন 19,999 টাকাতে। এছাড়াও Air Purifier টি পাবেন 6,999 টাকায়।
Realme সংস্থার কোন নতুন প্রোডাক্টটি আপনার সবথেকে বেশি ভালো লাগলো? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

