আমরা ইতিমধ্যে Realme Band 2 এবং Realme Smart TV Neo 32 কথা জানিয়েছি। সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Realme সংস্থার আরও দুটি অসাধারণ স্মার্টফোন। অবশেষে Narzo সিরিজের Realme Narzo 50A এবং Narzo 50i এই দুটি ভিন্ন মডেল আমাদের দেশে প্রকাশিত হয়েছে। চলুন তাদের স্পেসিফিকেশন্স এবং দাম।
Realme Narzo 50A স্পেসিফিকেশন্স কেমন?
এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 720 x 1600 Pixel রেজোলিউশন যুক্ত 6.5-Inch HD+ Display। একই সাথে রয়েছে 570 nits Brightness। থাকছে Mali-G52 GPU বিশিষ্ট MediaTek Helio G85 SoC। স্মার্টফোনটি Android 11 ও Realme UI 2.0 দ্বারা পরিচালিত হতে চলেছে।
এরই পাশাপাশি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে ইনক্লুড রয়েছে 50MP Primary Sensor, 2MP Macro Lens এবং 2MP B&W Portrait Lens। সাথে পেয়ে যাবেন 8MP সেলফি ক্যামেরা। এছাড়াও পাবেন Super Nightscape, Night Filters, Beauty, HDR, Panoramic View, Portrait, Time-Lapse, Slo–Mo Mode-এর মতো অসাধারণ ফিচারস।
জেনেনিন : ভারতেও নিয়ে আসা হচ্ছে Realme GT Neo 2 5G স্মার্টফোনটি, কবে লঞ্চ ডেট? জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম
থাকছে 6,000mAh এর ম্যাসিভ ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সুবিধা। এখানেই শেষ নয়, রয়েছে Rear-Mounted Physical Fingerprint Sensor, 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS এবং USB Type-C পোর্ট।
স্মার্টফোনের পরিমাপ এবং ওজন যথাক্রমে 164.5×75.9×9.5mm এবং 207 গ্রাম।
Realme Narzo 50i স্পেসিফিকেশন্স কেমন?
Realme Narzo 50i-এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 400 nits ব্রাইটনেস বিশিষ্ট 6.5-Inch LCD HD+ Display। স্মার্টফোনের মধ্যে কেমন প্রসেসর রয়েছে তা এখনো জানা যায়নি। তবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এটি Octa-Core Processor দ্বারা পরিচালিত হবে।
এছাড়াও স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে 8MP Rear Camera এবং 5MP ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হিসাবে আপনি পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি যা রিভার্স চার্জিং সমর্থন করে। এই স্মার্টফোনটি Android 11-Based Realme UI Go Edition উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।
দাম কত রাখা হয়েছে?
Realme Narzo 50A স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। যেখানে 4GB+64GB মডেলের দাম রাখা হয়েছে 11,499 টাকা। একই সাথে 4GB+128GB জন্য আপনাকে দিতে হবে ভারতীয় মুদ্রায় 12,499 টাকা। এটি Oxygen Green এবং Oxygen Blue কালার অপশনে পাওয়া যাবে।
অপরদিকে Realme Narzo 50i স্মার্টফোনের 2GB+32GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 7,499 টাকা এবং 4GB+64GB জন্য আপনাকে খরচ করতে হবে 8,999 টাকা। আমাদের দেশে স্মার্টফোনটি Mint Green এবং Carbon Black এই দুটি কালারে রয়েছে।
সেল Date কবে রাখা হয়েছে?
আগামী 7 ই অক্টোবর Flipkart Big Billion Days Sale চলাকালীন উভয় স্মার্টফোনেরই প্রথম সেল শুরু হবে। এছাড়াও গ্রাহকরা তাদের পছন্দমতো স্মার্টফোন Realme.com এবং আপনার নিকটবর্তী Realme Store থেকে কিনে নিতে পারবেন।
কোন স্মার্টফোনটি আপনার বেশি ভালো লাগলো? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।

