সম্প্রতি Realme সংস্থা পরবর্তী প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে জানা হচ্ছে। ইতিমধ্যে TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে Realme সংস্থার নতুন স্মার্টফোন। একই সঙ্গে প্রকাশিত হয়েছে স্মার্টফোনের মডেল নাম্বার RMX3310। যদিও এখনও পর্যন্ত স্মার্টফোনের সঠিক নাম জানা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে এটি পরবর্তী Realme GT সিরিজের স্মার্টফোন হতে পারে।
Realme RMX3310-এর স্পেসিফিকেশন্স কেমন হতে পারে?
এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 2400×1080 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.62-Inch Full HD+ AMOLED Display। স্মার্টফোনের রিফ্রেশ রেট কত হবে তা এখনো অবধি জানা সম্ভব হয়নি। স্মার্টফোনটি Last-Gen Snapdragon 888 SoC দ্বারা চালিত হবে বলে জানতে পেরেছি আমরা।
স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 8GB/16GB RAM এবং 128GB/256GB ইন্টারনাল স্টোরেজ। একই সঙ্গে থাকছে 50MP Main Camera, 8MP Ultra-Wide-Angle Lens এবং 2MP Macro অথবা 2MP Depth Sensor। এছাড়াও 16MP ফ্রন্ট ক্যামেরা তো পাবেনই।
সিকিউরিটি সিস্টেম হিসাবে থাকছে In-Display Fingerprint Scanner। এরই পাশাপাশি রয়েছে 2,440mAh ডুয়াল-সেল ব্যাটারি। আরও থাকছে সম্ভাব্য 65W ফাস্ট চার্জিং সুবিধা। স্মার্টফোনের পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 162.9×75.8×8.6 mm এবং 199.8 গ্রাম।
কালার ভেরিয়েন্ট কেমন হতে পারে?
মনে করা হচ্ছে ডিসভাইসটি Black, Green, Blue এবং White এই চারটি কালার অপশনে দেখা যেতে পারে।
কবে লঞ্চ হতে পারে?
স্মার্টফোনটি ডিসেম্বর মাসের শেষে China এবং Globally লঞ্চ হতে পারে বলে আমরা আশা রাখতে পারি। তবে সঠিক লঞ্চ ডেট সংস্থা কনফর্ম ভাবে ঘোষণা করার পরই বলা সম্ভব হবে।

