এই সপ্তাহেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে Realme GT Neo 2 5G স্মার্টফোনটি। এবার ভারতেও নিয়ে আসা হচ্ছে স্মার্টফোনটিকে। লঞ্চের খবর কনফার্ম করে দিলেন Realme India ও Realme Europe-এর CEO মাধব শেঠ নিজেই। স্মার্টফোনটিতে 12 GB পর্যন্ত RAM পাওয়া যাবে। এবং পাওয়া যাবে 5000mAh ব্যাটারি। সাথে থাকছে 65W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। চলুন জেনে নেওয়া যাক কবে আসছে ভারতে এই স্মার্টফোনটি।
ভারতেও নিয়ে আসা হচ্ছে Realme GT Neo 2 5G স্মার্টফোন
Realme GT Neo 2 5G ভারতেও লঞ্চ করা হবে শীঘ্রই। এই বিষয়টা কনফার্ম করে দিলেন মাধব শেঠ নিজেই। তিনি একটি টুইট করে এই সুখবর এনে দিয়েছেন সকলের সামনে। এবং তার সাথে কবে এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে সেই বিষয়ে মতামতও চেয়েছেন রিয়েলমি ফ্যানদের কাছ থেকে। টুইটারে তিনি একটি পোল রেখেছেন। যার মধ্যে এখনও পর্যন্ত Early October অর্থাৎ অক্টোবরের প্রথম দিকেই স্মার্টফোনটিকে নিয়ে আসার জন্য ভোট দেওয়া হয়েছে 83.3 শতাংশ।
অর্থাৎ মনে করা হচ্ছে খুব সম্ভবত সকল ফ্যানদের অনুরোধ শুনে অক্টোবরের প্রথম সপ্তাহেই নিয়ে আসা হবে স্মার্টফোনটিকে ভারতে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটি স্পেসিফিকেশন্স কেমন রয়েছে।
জেনেনিন : ভারতে POCO লঞ্চ করতে চলেছে আরও একটি C সিরিজের স্মার্টফোন, আসছে সেপ্টেম্বরের 30 তারিখেই
Realme GT Neo 2 5G-এর স্পেসিফিকেশন্স
Realme GT Neo 2 5G-এর মধ্যে রয়েছে 6.22 ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে। এর Refresh Rate 120Hz এর। Touch Sampling Rate রয়েছে 600Hz এর। কর্নিং গরিল্লা গ্লাস 5-এর প্রটেকশন আছে। এর ব্রাইটনেস পাওয়া যাবে 1300nits এর। রয়েছে Qualcomm Snapdragon 870 5G প্রসেসর। সাথে 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। তার সাথে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে 5000mAh এর ব্যাটারি এবং 65W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। পাওয়া যাবে USB Type C-এর সাপোর্ট।
দেখে নেওয়া যাক স্মার্টফোনটির দাম
স্মার্টফোনটি 8 GB রাম এবং 128 GB স্টোরেজ ভেরিউন্টের দাম পড়বে CNY 2499। যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 28,500 টাকা হয়ে যায়। এরই 8 GB RAM ও 256 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম পড়বে CNY 2699। যা ভারতীয় মুদ্রায় 30,840 টাকা মত হয়ে দাঁড়ায়। 12 GB RAM ও 256 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য খরচ হবে ভারতীয় মুদ্রায় প্রায় 34,270 টাকা মত।

