সম্প্রতি চিনে লঞ্চ হয়ে গেল Realme সংস্থার তিনটি অসাধারন প্রোডাক্টস। যার মধ্যে রয়েছে Realme GT Neo 2T এবং Realme Q3s নামে দুটি অসাধারণ স্মার্টফোন। একই সঙ্গে রয়েছে Realme Watch T1। ইতিমধ্যেই প্রোডাক্টস গুলোর স্পেসিফিকেশন্স এবং দাম জানতে পেরেছি আমরা।
Realme GT Neo 2T স্পেসিফিকেশন্স
এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 4,500mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জার। একই সঙ্গে থাকছে 6.43-Inch Full HD AMOLED Display। পাবেন 120Hz Refresh Rate এবং 360Hz Touch Response। এর মধ্যে উপস্থিত রয়েছে MediaTek Dimensity 1200 AI Chipset।
এরই পাশাপাশি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকছে 64MP Main Camera, 8MP Ultra-Wide Camera, 2MP Macro Lens। এছাড়াও পেয়ে যাবেন 16MP ফ্রন্ট ক্যামেরা। আরও রয়েছে Dual Stereo Speaker, 3.5mm Headphone Jack, NFC। স্মার্টফোনটি Realme UI 2.0 দ্বারা পরিচালিত হবে।
Realme Q3s স্পেসিফিকেশন্স
এই স্মার্টফোনের মধ্যে থাকছে 6.6-Inch Full HD+ LCD Screen। একই সাথে আপনি পেয়ে যাবেন 144Hz Refresh Rate এবং 600 Nits Brightness সুবিধা। স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে Snapdragon 778G 5G Processor। সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
এখানেই শেষ নয় আরও পাবেন 48MP Main Camera, 2MP Mono Lens এবং 2MP Macro লেন্সও। এছাড়াও রয়েছে 16MP সেলফি ক্যামেরা। একই সঙ্গে থাকছে 5,000mAh ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জিং এর সুবিধাও।
Realme Watch T1 স্পেসিফিকেশন্স
এর মধ্যে আপনি পেয়ে যাবেন 1.3-Inch AMOLED Display। একই সাথে রয়েছে বিভিন্ন Watch Faces এবং Water-Resistance-এর সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও থাকছে 110 টি Sports Mode। রয়েছে GPS ট্রাকিং এর সুবিধাও।
পাশাপাশি থাকছে Heart Rate Monitor, SpO2 Sensor, Bluetooth 5.0 এবং NFC সুবিধা। এর মাধ্যমে আপনি খুব সহজেই Bluetooth Call করতে পারবেন। এখানেই শেষ নয় থাকছে 4GB ইন্টারনাল স্টোরেজ এবং ফাস্ট চার্জিং সুবিধা।
জেনেনিন : মঙ্গল গ্রহের শব্দ কেমন? Perseverance-এর রেকর্ড করা একগুচ্ছ শব্দ রিলিজ করলো NASA, মিস করবেন না
দাম কত রাখা হয়েছে?
প্রথমত, Realme GT Neo 2T-এর 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 1,899 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 22,200 টাকা। একই সঙ্গে 8GB+256GB মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে CNY 2,099 অর্থাৎ আমাদের দেশে যা প্রায় 24,600 টাকা।
এছাড়াও এর অন্য একটি মডেল যা 12GB+256GB স্টোরেজ সম্পন্ন। এর দাম নির্ধারণ করা হয়েছে CNY 2,399 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে যা 28,100 টাকার কাছাকাছি। স্মার্টফোনটি White এবং Black কালার অপশনে উপলব্ধ রয়েছে। অন্যদিকে Realme Q3s স্মার্টফোনের 6GB+128GB দাম CNY 1,499 অর্থাৎ যা আমাদের দেশে প্রায় 17,600 টাকা। একই সাথে 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম CNY 1,599 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 18,700 টাকা।
এরই পাশাপশি 8GB+256GB মডেলের জন্য আপনাকে দিতে হবে CNY 1,999 অর্থাৎ ভারতের বাজারে যা প্রায় 23,400 টাকার কাছাকাছি। স্মার্টফোনটি Blue এবং Nebula এই দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে। সর্বশেষ রয়েছে Realme Watch T1। সংস্থার তরফ থেকে এর দাম নির্ধারণ করা হয়েছে CNY 699 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 8,200 টাকা। এটি আপনি Green, Black এবং Mint কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন।
উল্লেখিত ডিভাইসগুলো শুধুমাত্র এখন চিনতেই উপলব্ধ রয়েছে। ভারতের বাজারে এগুলি কবে উপলব্ধ হবে তা সংস্থার তরফ থেকে এখনো জানানো হয়নি। এর মধ্যে কোন প্রোডাক্টটি আপনার সবথেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

