Qualcomm Snapdragon 870 5G, 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়ে গেল Realme GT Neo 2 5G স্মার্টফোনটি, দেখেনিন এর স্পেসিফিকেশন্স ও দাম

অবশেষে লঞ্চ হয়ে গেল বহু প্রতীক্ষিত Realme GT Neo 2 5G স্মার্টফোনটি। তবে ভারতের বাজারে নয়, স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে চীনের বাজারে। দুর্দান্ত সমস্ত স্পেসিফিকেশন্স রয়েছে স্মার্টফোনটির। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Realme GT Neo 2 5G-এর স্পেসিফিকেশন্স

Realme GT Neo 2 5G-এর মধ্যে রয়েছে 6.22 ইঞ্চির E4 অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 120Hz এর। টাচ স্যাম্পলিং রেট রয়েছে 600Hz এর।  কর্নিং গরিল্লা গ্লাস 5-এর প্রটেকশন আছে। এর ব্রাইটনেস পাওয়া যাবে 1300nits এর। 

প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 870 5G। এটি একটি অক্টা-কোর প্রসেসর। তার সাথে 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।  

ক্যামেরা হিসাবে স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। তার সাথে 8 MP Ultra-Wide ক্যামেরা, 2 মেগাপিক্সেল Macro ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।  

জেনেনিন : 5000mAh ব্যাটারি যুক্ত সবথেকে পাতলা স্মার্টফোন হিসাবে আসছে Oppo F19s, লঞ্চের আগেই জেনেনিন স্পেসিফিকেশন্স ও সম্ভাব্য দাম

রয়েছে 5000mAh এর ব্যাটারি এবং 65W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। পাওয়া যাবে USB Type C-এর সাপোর্ট। এছাড়াও পাওয়া যাবে Bluetooth v5.2, dual-SIM সাপোর্ট, 4G VoLTE, 5G, Wi-Fi 6 802.11 ax, GPS, NFC সাপোর্ট। স্মার্টফোনটিতে Stereo Speakers রয়েছে। যার মধ্যে Dolby Atmos Hi-Res Audio সাপোর্ট রয়েছে। রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেখে নেওয়া যাক স্মার্টফোনটির দাম। 

Realme GT Neo 2 5G-এর দাম

স্মার্টফোনটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে CNY 2499। যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 28,500 টাকা হয়ে যায়। এরই 8 GB RAM ও 256 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম পড়বে CNY 2699। যা ভারতীয় মুদ্রায় 30,840 টাকা মত হয়ে দাঁড়ায়। 12 GB RAM ও 256 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য খরচ হবে ভারতীয় মুদ্রায় প্রায় 34,270 টাকা মত।  

আজ থেকেই চিনে স্মার্টফোনটির প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। সেল শুরু হবে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে। পাওয়া যাবে শ্যাডো ব্ল্যাক, পেল ব্লু, ব্ল্যাক মিন্ট এই তিনটে কালার ভেরিয়েন্ট এর সাথে।