সম্প্রতি Realme তাদের GT লাইনআপে যুক্ত করতে চলেছে আরও এক নতুন স্মার্টফোন। জানা গেছে Realme GT 2 Pro স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল স্মার্টফোনটি যাবতীয় তথ্য। এখনই জেনেনিন সমস্ত কিছু।
Realme GT 2 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স
স্মার্টফোনের মধ্যে আমরা পেতে চলেছি 6.51-Inch Full HD+ Super AMOLED Display। একই সাথে পাবেন FHD+ রেজুলিউশন এবং 120Hz Refresh Rate। এছাড়াও থাকছে 404 PPI Pixel Density এবং 20:9 Aspect Ratio। স্মার্টফোনের মধ্যে থাকতে পারে Snapdragon 888+ অথবা Snapdragon 898 SoC।
এরই পাশাপাশি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকছে 108MP Primary Camera, 8MP Ultrawide Sensor এবং 5MP Macro Camera। একই সঙ্গে রয়েছে 32MP সেলফি ক্যামেরা। সূত্র মারফত জানা গেছে এই স্মার্টফোনটি Android 12-Based Realme 3.0 উপর ভিত্তি করে পরিচালিত হবে।
জেনেনিন : PUBG New State-এর মধ্যে থাকছে এই দুর্দান্ত ফিচার গুলি, শত্রুকেও করে নেওয়া যাবে বন্ধু
এখানেই শেষ নয় স্টোরেজ হিসাবে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে 8GB + 128GB স্টোরেজ। ব্যাটারি স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি। আরও থাকছে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট।
দাম কত রাখা হয়েছে?
Tipster Digital Chat Station জানিয়েছে এই স্মার্টফোনের সম্ভাব্য দাম হতে পারে CNY 4,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 46,000 টাকার কাছাকাছি।লঞ্চ ডেট জানা না গেলেও এই ফ্ল্যাগশিপ Realme স্মার্টফোনটি আগামী বছরের শুরুর দিকে চিনে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। আমরা আশা করতে পারি যে চিনে লঞ্চের পরেই ডিভাইসটি ভারতে লঞ্চ হবে। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

